মসলাপাতি দিয়ে খালি রান্নাই না, সুন্দর সুন্দর ক্র্যাফটও বানানো যায়। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে একটি পাখি।
যা লাগবে
তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, শুকনো মরিচ, কার্ডবোর্ড, রং (সাদা, নীল), কাঁচি এবং আঠা।
চলো বানাই
প্রথমে একটি কার্ডবোর্ডে সাদা আর নীল রং দিয়ে বেস করে নিতে হবে। তারপর তিনটি তেজপাতা ব্যবহার করতে হবে, প্রথম তেজপাতা কাচির সাহায্যে কেটে পাখির মত আকৃতি করতে হবে, আরেকটা তেজপাতা দিয়ে ডানা দিতে হবে এবং সবশেষ তেজপাতা দিয়ে লেজের আকৃতি করে কেটে নিতে হবে। তারপর কার্ডবোর্ডে আঠা লাগিয়ে দারুচিনি দিয়ে গাছের ডাল বানাতে হবে এবং তেজপাতা আর এলাচ দিয়ে গাছের পাতা আর ফলের মত বানাতে হবে। সেই গাছের ডালে, বানানো পাখিটা আঠা দিয়ে লাগাতে হবে। পাখির ঠোঁট হিসেবে লাল শুকনো মরিচ কেটে আঠা দিয়ে বসাতে হবে। শুকনো মরিচের বিচ দিয়ে চোখ বানাতে হবে। পাখির পা হিসেবে দুইটি লং ব্যবহার করতে হবে। ব্যস হয়ে গেল খুব সহজেই মসলাপাতি দিয়ে পাখির ক্র্যাফট।

ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে...
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া...
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১০ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
১০ ঘণ্টা আগে