পথে, রেস্তোরাঁয় কিংবা বিয়েবাড়িতে একটু খেয়াল করলেই দেখবেন, আজকাল মিডি বা লং সামার ফ্রক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণীদের কাছে। গ্রীষ্মকালীন আরামদায়ক পোশাক হিসেবে ফ্যাশন হাউস অথবা অনলাইনের বিভিন্ন পেজে এখন নানান ধরনের ছাপা এবং নকশা করা সামার ফ্রক পাওয়া যাচ্ছে। এই ফ্রকগুলো জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হলো, কাঠফাটা রোদ্দুরের দিনগুলোয় এগুলো পরলে আরাম পাওয়া যায়। তবে সামার ফ্রক কেনার সময় কাপড়, রং এবং ফিটিংয়ের কিছু বিষয় বুঝে কেনা প্রয়োজন। এবার জেনে নিন, গরম সামাল দিতে সামার ফ্রক কেনার আগে কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।
দেখতে যত সুন্দর হোক না কেন, এই গরমে মোটা ও খসখসে কাপড় এড়িয়ে চলা ভালো। এ ধরনের কাপড় আরামদায়ক তো নয়ই; বরং পরার পর ঘেমে ত্বকেও র্যাশ দেখা দিতে পারে। অন্যদিকে হালকা বা সুতি কাপড় বেশ আরামদায়ক। শরীরে বাতাস ঢুকতে সাহায্য করে এবং ঘাম শুষে নেয় বলে সারা দিন ফুরফুরে থাকা যায়।

ফ্রক হাঁটু পর্যন্ত হোক কিংবা গোড়ালি—একটু ঢিলেঢালা হলেই কিন্তু আরাম। গরমে টাইট ফিটিং পোশাক আরামদায়ক নয়। শরীর গরমে ঘামতেই পারে। আঁটসাঁট পোশাকে শরীরে ঘাম ভালোভাবে শুকাতে পারে না। হাঁসফাঁস লাগে। এর চেয়ে ঢিলেঢালা পোশাকে শরীর অনেকটাই হালকা লাগবে। এ ধরনের পোশাক বাতাস চলাচলে বাধা তৈরি করে না এবং ঘাম দ্রুত শুকায়।
গরমে আরামের জন্য ফ্রক বেছে নিন। সেটি আকর্ষণীয় দেখাতে বেছে নিন হালকা রং। গ্রীষ্মের রোদে এ ধরনের রং আপনার পুরো লুক বদলে দিতে পারে। এ সময় পোশাকের রং হিসেবে সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামি, আকাশি, হালকা হলুদ, ধূসরসহ হালকা রং বেছে নিন। গরমে হালকা রঙের পোশাক শুধু তাপ শোষণই করে না, চোখেও প্রশান্তি দেয়। তবে চলতি বছর দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসে তরুণীদের সামার ফ্রকের নকশায় কোরাল পিংক, পেঁয়াজ এবং আইভরি রং প্রাধান্য পেয়েছে।
স্মার্ট লুক এবং পরার সুবিধার জন্য মূলত সামার ফ্রক বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাক গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস, স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
গরমে ছোট বা স্লিভলেস ফ্রক অনেকের পছন্দ। যাঁরা একটু লম্বা হাতার পোশাক পরে অভ্যস্ত, তাঁরা আমব্রেলা কাট স্লিভ কিংবা লং পাভ স্লিভের ফ্রক বেছে নিতে পারেন। গরমে উঁচু গলার ফ্রক এড়িয়ে চলাই ভালো। গোল, বোটনেক, চার কোনা, পানপাতা এবং ভি-আকৃতির গলা রয়েছে এমন ফ্রক পরলে বেশি আরাম পাওয়া যাবে।

তপ্ত গরমে প্রশান্তি পেতে গোসলের চেয়ে ভালো আর কী হতে পারে! সারা দিনের ক্লান্তি দূর করে শরীর ও মন সতেজ করে তোলার জন্য গোসলের জুড়ি নেই। গোসল আরও আরামদায়ক আর স্নিগ্ধ হতে পারে, যদি আপনি সঠিক সাবান ব্যবহার করতে পারেন।
১ ঘণ্টা আগে
সন্তান বড় হয়ে কেমন মানুষ হবে, তা অনেকাংশে নির্ভর করে তার শৈশবের ওপর। তার সঙ্গে মা-বাবার মানসিক সংযোগ কেমন ছিল, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানের বস্তুগত চাহিদা মেটালেও তাদের আবেগীয় চাহিদার দিকে নজর দিতে ভুলে যাই। সার্থক অভিভাবকত্বের জন্য খুব জটিল কিছু করার...
১ ঘণ্টা আগে
সাজতে খুব একটা ভালোবাসেন না, এমন নারীর সাজবাক্সে অন্তত একটি লিপস্টিক পাওয়া যায়। কিন্তু লিপস্টিকের বেলায় দুঃখজনক ঘটনা হলো, মেয়াদ ফুরোনোর আগে নষ্ট হয়ে যাওয়া। হয় গলে যায়, নয়তো ঘেমে ছত্রাক পড়ে যায়।
২ ঘণ্টা আগে
আজ আপনার সামনে হিমালয় সমান চ্যালেঞ্জ। গ্রহ বলছে, অফিসের ফাইলগুলো আপনার দিকে এমনভাবে ধেয়ে আসবে যেন আপনিই বিশ্বের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আর্থিক যোগ দারুণ, পকেটে টাকার গরম অনুভব করতে পারেন।
৩ ঘণ্টা আগে