Ajker Patrika

একক ভ্রমণকারীদের পছন্দের তালিকায় এশিয়ার ৩ দেশ

ফিচার ডেস্ক
একক ভ্রমণকারীদের পছন্দের তালিকায় এশিয়ার ৩ দেশ

একা ভ্রমণ বা সলো ট্রাভেল একজন পর্যটককে পূর্ণ স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং নতুন সব অভিজ্ঞতার আনন্দ দেয়। সেই অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবছর সেরা দেশ নির্বাচন করে থাকে। অনলাইন ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লিজার’ও তেমনি একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায়

উঠে এসেছে একক ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি দেশের নাম। এগুলোর মধ্যে নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে তালিকার রয়েছে এশিয়ার তিনটি দেশ।

তালিকায় দ্বিতীয় স্থানে থাইল্যান্ড

একক ভ্রমণকারীদের জন্য প্রথম পছন্দের দেশ থাইল্যান্ড। দেশটি অত্যন্ত নিরাপদ, সাশ্রয়ী আর যাতায়াত ব্যবস্থা খুব সহজ। এখানে সাবওয়ে, টুকটুক কিংবা লং-টেইল বোটের মাধ্যমে ঘুরে নেওয়া যায় দর্শনীয় সব জায়গা। রাজধানী ব্যাংককের দারুণ সব স্ট্রিট ফুড, নাইট লাইফ ও শান্ত স্পা সেন্টারের মতো জায়গাগুলো ভ্রমণে এক নতুন অভিজ্ঞতা যোগ করে। মধ্য এপ্রিলে নববর্ষ উপলক্ষে আয়োজিত উৎসব সংক্রান-এ পানির উৎসব পর্যটকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। এ সময় জল উৎসবে মেতে ওঠেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সলো ট্রাভেলাররা। দেশটির ফুকেট বা ফি ফি দ্বীপের শান্ত সমুদ্রসৈকত এসব পর্যটকের প্রিয় জায়গা। এখানে যাতায়াত অনেক সহজ। আন্দামান সাগরের কোল ঘেঁষে থাকা ফুকেট, ক্রাবি ও ফি ফি দ্বীপের মনোরম ট্রপিক্যাল বিচগুলো অলস সময় কাটানোর জন্য একদম আদর্শ।

songkran-festival_16by9

ভিয়েতনাম পঞ্চম স্থানে

অ্যাডভেঞ্চার ও বৈচিত্র্যময় খাবারের স্বর্গরাজ্য ভিয়েতনামে একা ঘুরে বেড়ানোর আনন্দ অন্য রকম। হা লং বে থেকে বাই তু লং বে-র নীল জলরাশিতে ক্রুজ ভ্রমণ কিংবা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গুহা শোন ডং-এর গাইড ট্যুর রোমাঞ্চপ্রিয়দের দারুণ পছন্দ। এ ছাড়া হ্যানয়ের হোয়ান কিয়েম হ্রদ এবং হো চি মিন সিটির কু চি টানেল ও যুদ্ধ জাদুঘর ইতিহাসের সাক্ষী দেয়। পূর্ণিমার রাতে হোই আন শহরের থু বোন নদীতে ভেসে বেড়ানো শত শত রঙিন লন্ঠনের দৃশ্য সত্যিই অবিস্মরণীয়। বিয়েন থান মার্কেটের ঐতিহ্যবাহী বাং সেও বা চালের গুঁড়ার প্যানকেক ও ফোর অনন্য স্বাদ মন ভরিয়ে দেয়। অ্যাডভেঞ্চার আর রসনাবিলাসের এক অনন্য মিলনস্থল ভিয়েতনাম। এ ছাড়া হো চি মিন সিটির বেন থান মার্কেটের সুস্বাদু খাবার আর ঐতিহ্যবাহী ক্যাফে সংস্কৃতির স্বাদ নিতে সলো ট্রাভেলারদের বেশ ভিড় দেখা যায়।

চেরি-ব্লসমের

তালিকার ১৫তম দেশ জাপান

সলো ট্রাভেলারদের জন্য অত্যন্ত সুশৃঙ্খল আর নিরাপদ গন্তব্য জাপান। ঝলমলে এই দেশের রাজধানী টোকিও। এই শহরে রয়েছে বিখ্যাত গিনজা শপিং জোন, ২ হাজার ৮০ ফুট উঁচু টোকিও স্কাইট্রি, ঐতিহাসিক সেনসো-জি মন্দির এবং ঐতিহ্যবাহী উদ্যান। এখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি ইচিরান শিবুয়ার মতো জনপ্রিয় বুথে গরম-গরম রামেন খাওয়ার অভিজ্ঞতা মিস করেন না পর্যটকেরা। আধুনিক জাঁকজমকপূর্ণ শহর টোকিও দেখার পর বুলেট ট্রেনে চেপে সহজে পাড়ি জমানো যায় কিয়োটো শহরে। সেখানে শান্ত মন্দির এবং ঐতিহ্যবাহী চা-চক্র উপভোগ করা যায় সহজে। দেশটিতে বসন্তকালে চেরি ব্লসমের সৌন্দর্য দেখতে এখানে ভিড় জমান ভ্রমণপিয়াসিরা।

আপনার পরবর্তী গন্তব্যের তালিকায় থাকছে তো দেশগুলো?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত