
সুপারশপে এখন অ্যাভোকাডো পাওয়া যায়। অবশ্য বিদেশি ফল বলে এর দাম খানিক বেশি। কিন্তু তারপরেও অ্যাভোকাডো কেনার কমতি নেই। এর স্য়ান্ডউইচ তৈরি করা হলে এবার বসে পড়ুন জুস তৈরিতে। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
অ্যাভোকাডো ১টি, চিনি ৪ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, মধু ১ টেবিল চামচ, পানি দুই কাপ, কিউই ফল কুচি একটা, বিট লবণ আধা চা-চামচ, পুদিনাপাতা সাজানোর জন্য, লেবুর রস সামান্য, আইস কিউব প্রয়োজনমতো।
প্রণালি
অ্যাভোকাডো ও কিউই খোসা ফেলে স্লাইস করে কেটে রাখুন। এবার ব্লেন্ডারের জারে পানি দিয়ে তাতে অ্যাভোকাডো, চিনি, গুঁড়া দুধ, মধু, কিউই, বিট লবণ দিয়ে একসঙ্গে জুস করে নিন। তারপর গ্লাসে ঢেলে পুদিনাপাতা, সামান্য লেবুর রস, আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

রান্নাঘরের ঝুড়িতে থাকা অতি সাধারণ আলুকে আমরা সবজির রাজা হিসেবে চিনি। সুস্বাদু তরকারি বা মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে প্রধান উপকরণ এটিই। পুরো রমজানে আবার চপ তৈরিতে ব্যবহৃত হয় এই সবজি। তবে আলু শুধু খাওয়ার জন্যই নয়, বরং ত্বকযত্নেও এক জাদুকরি উপাদান। আধুনিক প্রসাধনীর ভিড়ে আমরা যখন দিশেহারা, তখন...
৪ ঘণ্টা আগে
চলছে রমজান মাস। এখন যে আবহাওয়া, তাতে ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি ও পানিবহুল খাবার গ্রহণ না করলে তার প্রভাব সরাসরি চুলে পড়তে পারে। এটি ছাড়াও এই ঋতুতে চুলের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে চুল পড়া, খুশকি, চুলের আগা ফেটে যাওয়া ইত্যাদি। কখনো কখনো দেখা যায়, প্রতিটি সমস্যা একে অপরের সঙ্গে যুক্ত। রোজা...
১০ ঘণ্টা আগে
আজ আপনার মেজাজটা রাজস্থানি মরিচের মতো তপ্ত থাকতে পারে। কেউ আপনার দিকে তাকালেও মনে হতে পারে সে আপনার নামে সমালোচনা করছে। অফিসে সহকর্মীদের ওপর খিটমিট করলে পরে নিজের ফাইল নিজেকেই খুঁজতে হবে। ধৈর্য ধরুন। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় লজিক কম দিন, ম্যাজিক বেশি দেখান।
১২ ঘণ্টা আগে
রমজানে ইফতারের অপরিহার্য অনুষঙ্গ খেজুর। এর মিষ্টি স্বাদ আর পুষ্টিগুণ অতুলনীয়। সঠিক উপায়ে সংরক্ষণ করলে এটি অনেক দিন ভালো থাকে। তবে খেজুরও নষ্ট হতে পারে। আর নষ্ট বা ছাতা পড়া খাবার খেলে ফুড পয়জনিং হওয়া অস্বাভাবিক নয়। এই অবস্থা শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই যদি একটি খেজুরেও ছাতা...
১২ ঘণ্টা আগে