
রান্নাঘরের ঝুড়িতে থাকা অতি সাধারণ আলুকে আমরা সবজির রাজা হিসেবে চিনি। সুস্বাদু তরকারি বা মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে প্রধান উপকরণ এটিই। পুরো রমজানে আবার চপ তৈরিতে ব্যবহৃত হয় এই সবজি। তবে আলু শুধু খাওয়ার জন্যই নয়, বরং ত্বকযত্নেও এক জাদুকরি উপাদান। আধুনিক প্রসাধনীর ভিড়ে আমরা যখন দিশেহারা, তখন উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বকের সমাধান লুকিয়ে আছে এই সাধারণ আলুর রসেই। প্রাকৃতিক ব্লিচিং উপাদান এবং প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ আলুর রস কীভাবে আপনার ত্বক সুস্থ রাখতে পারে, তা নিয়েই আজকের আয়োজন।
আলুর রসের উপকারিতা
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও দাগ দূর করে: আলুর রসের এনজাইম ও ভিটামিন সি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এটি ব্রণের দাগ এবং রোদে পোড়া কালচে ভাব দূর করে ত্বকের রং উজ্জ্বল করে।
চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ দূর করতে: আলুর শীতলীকরণ উপাদান চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ সহজে দূর করে।
তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ: আলুর প্রাকৃতিক স্টার্চ ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ফলে রোমকূপ পরিষ্কার থাকে এবং ব্রণের উপদ্রব কমে।
বলিরেখা দূর করতে: আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করে ত্বক টানটান এবং সজীব রাখে।
আলুর রস দিয়ে তৈরি কিছু ফেসপ্যাক
আপনার ত্বকের ধরন অনুযায়ী আলুর রস বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। নিচে কার্যকরী কিছু ঘরোয়া প্যাক তৈরির পদ্ধতি রইল–
আলু রস ও কাঁচা দুধ
ত্বকের কালচে ভাব দূর করে তাৎক্ষণিক উজ্জ্বলতা পেতে সমপরিমাণ আলুর রস ও কাঁচা দুধ মিশিয়ে তুলার বল দিয়ে পুরো মুখে মেখে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। দুধের ল্যাকটিক অ্যাসিড এবং আলুর এনজাইম মিলে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে নরম ও দীপ্তিময় করে তোলে।
আলু ও বেসন
যাঁদের ত্বক তৈলাক্ত এবং ঘন ঘন ব্রণ হয়, তাঁরা আলুর রসের সঙ্গে এক টেবিল চামচ বেসন মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক ত্বকের গভীরে জমে থাকা ময়লা এবং অতিরিক্ত তেল শুষে নেয়। এটি রোমকূপ পরিষ্কার রাখার মাধ্যমে ব্রণের সংক্রমণ রোধ করে এবং ত্বক রাখে তেলমুক্ত ও সতেজ।
আলু ও অলিভ অয়েল
শুষ্ক ও খসখসে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এই প্যাক মুখে লাগিয়ে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। এটি ত্বকের কোষগুলোতে পানির ভারসাম্য ঠিক রাখে এবং প্রাণহীন ত্বকে সজীবতা ফিরিয়ে আনে; বিশেষ করে শীতকাল বা শুষ্ক আবহাওয়ায় যা খুব কার্যকর।
আলু ও শসা
সারা দিনের কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ক্লান্তি দূর করতে আলু ও শসার রস সমানভাবে মিশিয়ে চোখের চারপাশের ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি ফোলা ভাব কমিয়ে চোখে দেবে প্রশান্তি।
সতর্কতা
আলুর রস প্রাকৃতিক হলেও ব্যবহারের আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি—
প্যাচ টেস্ট করুন: অনেকের আলুতে অ্যালার্জি থাকতে পারে। তাই মুখে ব্যবহারের আগে হাতের ছোট কোনো অংশে লাগিয়ে পরীক্ষা করে নিন।
সবুজ আলু বাদ দিন: সবুজ হয়ে যাওয়া আলু কখনোই ত্বকে ব্যবহার করবেন না। এতে থাকে সোলোনিন নামের একটি যৌগ। এটি ত্বকের ক্ষতি করতে পারে।
সানস্ক্রিন ব্যবহার: আলুর রসে ভিটামিন সি থাকে, যা ব্যবহারের পর ত্বক রোদে সংবেদনশীল হতে পারে। তাই দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।
দামি রাসায়নিক প্রসাধনীর ভিড়ে আমরা অনেক সময় হাতের কাছের প্রাকৃতিক সমাধানগুলো ভুলে যাই। আলুর রস অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যকরী একটি উপাদান। নিয়ম মেনে এটি ব্যবহার করলে আপনি পেতে পারেন কাঙ্ক্ষিত উজ্জ্বল ও দাগহীন ত্বক।
সূত্র: হেলথ লাইন ও বি বিউটিফুল

‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
২ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
৫ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
৭ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
৯ ঘণ্টা আগে