বড়দিনে ক্রিসমাস ট্রি থাকবে না, তা তো হয় না। একেবারে শেষ মুহূর্তেও যারা বন্ধুদের জন্য উপহার বানাওনি বা নিজের ঘরটিও সাজাওনি, তারা জলদি এদিকে এসো। রঙিন কাগজ কেটে ঝটপট বানিয়ে ফেল ক্রিসমাস ট্রি।
যা যা লাগবে
চলো বানাই
প্রথমে সবুজ রঙের কাগজ দুই ভাঁজ করে নাও। ক্রিসমাস ট্রি যে আকারের বানাবে সে আকারে কেটে নিতে পার ভাঁজ করার আগে।
এবার ভাঁজ করা কাগজের একপাশে জিগজ্যাগ করে আঁকো ক্রিসমাস ট্রির একটি পাশ। ঠিক ডাইনোসরের পিঠে যেমন কাঁটা থাকে, সেভাবে আঁকবে কিন্তু!
এবার ভাঁজটা খুলে দাও। এইতো হয়ে গেল ক্রিসমাস ট্রি।
এবার লাল রঙের কাগজ তিন কোনা করে কেটে আইকা দিয়ে বসিয়ে দাও ক্রিসমাস ট্রির ওপর। এইতো ক্রিসমাস ট্রি সাজানোর কাজটিও হয়ে গেল।
এবার এই ক্রিসমাস ট্রি বোথ সাইডেড স্কচটেপ দিয়ে দরজায়, দেয়ালে, জানালার কাচে লাগিয়ে দিতে পার। আবার সাদা কাগজ ভাঁজ করে কার্ড বানিয়ে তার ওপরও জুড়ে দিতে পার। আর দিতে পার বন্ধুদের।

ডোপামিন ড্রেসিং খুব চর্চা হচ্ছে এখন। তা-ও একটু বলে নিই, ডোপামিন ড্রেসিং হচ্ছে এমন ধরনের পোশাক পরা, যা আপনার মস্তিষ্কে ভালো অনুভূতির হরমোন ডোপামিন ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মন ঝরঝরে হয়ে ওঠে। অলংকারের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একটু মনে করে দেখুন, ছোটবেলায় মা, দাদি-নানিরা বাড়ির ছোট মেয়েদের কানে...
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে হোম ট্যুর বা হোম ডেকোরেশন-সম্পর্কিত রিলস দেখতেই কি বেশি ভালোবাসেন? ঘর সাজাতে যাঁরা পছন্দ করেন, তাঁরা ট্রেন্ডে কী রয়েছে, তা-ও রাখেন নখদর্পণে। ঘর সাজানোর আধুনিক বা নতুন পদ্ধতিতে এখন কৃত্রিম জাঁকজমকের চেয়ে মানসিক প্রশান্তি, স্থায়িত্ব এবং কার্যকারিতাকে বেশি প্রাধান্য দেওয়া...
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইন স্ক্রল করতেই কয়েক দিন ধরে চোখে পড়ছে বন্ধু কিংবা পরিচিত কারও পুরোনো ছবি। এগুলো আশি বা নব্বই দশকের ঝাপসা ছবি। ওয়ার্ম টোন আর রেট্রো ফিল্টারে তৈরি। কারও কারও হয়তো ওই সময়ে জন্মও হয়নি। তবু সে সময়ের ছবি এল কোথা থেকে! পুরোনো দিনের সেই ‘ভিন্টেজ ভাইব’ ফিরিয়ে আনার এই নতুন
১০ ঘণ্টা আগে
কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
১০ ঘণ্টা আগে