
কেবল ধুলোবালি কম থাকার কারণেই কি ব্রিটেনের বাড়িগুলোর অন্দর এত ঝকঝকে আর স্বাস্থ্যকর থাকে? একেবারেই তা নয়। ঘরের পরিচ্ছন্নতায় তাঁরা ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলেছেন। এই সমস্ত কাজ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে এবং কিছু কাজ করতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করলে দীর্ঘ মেয়াদে ঘর ডিপ ক্লিনের কয়েক ঘণ্টা সময় বেঁচে যায়। ফলে ছুটির পুরো দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হয় না। কারণ, সপ্তাহজুড়ে ছোট ছোট কাজ করে তাঁরা ঘরবাড়ি পরিষ্কার রাখেন।
আপনি কি জানেন ঘুম থেকে ওঠার সঙ্গে বিছানা গোছানো উচিত নয়? ব্রিটিশরা ঘুম থেকে ওঠার পর বিছানার কিছুক্ষণের জন্য তুলে রাখেন। বালিশগুলো ঝেড়েঝুড়ে নেন। এরপর ঘরের জানালা খুলে পুরো ঘরে আলো-হাওয়া প্রবেশ করতে দেন। এভাবে এক ঘণ্টা রেখে তারপর বিছানার চাদর পুনরায় বিছান ও পরিপাটি করে বিছানা গোছান।

চুল ও মেকআপ করা থেকে শুরু করে হাত ধোয়া পর্যন্ত, বাথরুমের সিঙ্ক এবং কাউন্টারটপ খুব দ্রুত নোংরা হয়ে যায়। যতবারই তা নোংরা হয় বা ভিজে যায়, ততবারই একটি মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে তাঁরা দ্রুত কাউন্টার, সিঙ্ক এবং কল মুছে নেন।
প্রতিদিন গণপরিবহন ব্যবহার করলে, প্রতিদিনই ফোন পরিষ্কার করা আবশ্যক বলে মনে করেন ব্রিটিশরা। বাইরের জীবাণু ঘরে প্রবেশ যেন করতে না পারে তাই ব্যাগেই স্যানিটাইজার রাখেন ও এগুলো দরজার বাইরে থেকেই পরিষ্কার করে ঘরে ঢোকেন। ফোন এবং ল্যাপটপের কি-বোর্ড দ্রুত পরিষ্কার করার জন্য অ্যান্টি-ব্যাকটেরিয়াল ওয়াইপস ব্যবহার করেন তাঁরা। কখনো কখনো, এগুলোর পাশাপাশি তাঁরা ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ এবং লাইটের সুইচগুলোও সেই ওয়াইপস দিয়ে মুছে নেন।
এটি সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। জুতো গুছিয়ে রাখতে, ব্যাগ খালি করতে, কাউন্টার পরিষ্কার করতে, অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিতে, ডিশওয়াশারে থালাবাসন রাখতে ইত্যাদি কাজে কয়েক মিনিট সময় দেন ব্রিটিশরা। সারা দিন ধরে কয়েক সেকেন্ডের জন্য এটা-ওটা তাঁরা পরিষ্কার করতে পছন্দ করেন যাতে কিছু জমে না যায়। আর এভাবেই তাঁদের ঘর ঝকঝকে তকতকে থাকে।

রান্না করার সময় রান্নাঘরের কাউন্টারগুলো পরিষ্কার করে ফেলন তাঁরা। তারপর রাতের খাবারের পর সেগুলো আরও ভালোভাবে মুছে নেন। সাধারণত অল-পারপাস ক্লিনার ছড়িয়ে সুইডিশ ডিশক্লথ ব্যবহার করে কাউন্টার পরিষ্কার করেন তাঁরা।
ডিশওয়াশার লোড করার পর, রান্নাঘরের স্প্রেয়ার ব্যবহার করে দ্রুত সিঙ্কটি ধুয়ে ফেলেন তাঁরা। ওয়াশিং-আপ লিকুইড দিয়ে সিঙ্ক ঘষে পরিষ্কার করার জন্য নির্দিষ্ট স্পঞ্জ রাখেন এবং প্রতিদিন এ কাজটি করেন তাঁরা।
প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য ভ্যাকুয়াম ঘরকে পরিচ্ছন্ন রাখতে পারে বলে মনে করেন ব্রিটিশরা। প্রথমে রান্নাঘর এবং প্রবেশপথের মতো বেশি ব্যবহৃত জায়গাগুলোতে মনোযোগ দেন। তারপর শোয়ার ঘর এবং বসার ঘরে ভ্যাকুয়াম করেন।
দুর্গন্ধযুক্ত ফ্রিজ তাঁদের একদমই পছন্দ নয়। প্রতিদিন মিনিটখানেক সময় নিয়ে তাঁরা ফ্রিজের ভেতরে দেখেন এবং মেয়াদোত্তীর্ণ জিনিস বা নষ্ট হয়ে যাওয়া খাবার আছে কি না তা খুঁজে দেখেন। যা খাওয়া হবে না তা ফেলে দেন। তাকগুলোতে কোনো কিছু আঠালো দেখলে সেগুলো মুছে ফেলেন সঙ্গে সঙ্গে।
খাবার পর ডাইনিং টেবিলটি মুছে ফেলতে ৩০ সেকেন্ড সময় নেন তাঁরা। প্রতিদিন তাঁরা কফি টেবিলও মুছে রাখেন। তাঁরা এগুলো নিয়মিত পরিষ্কার করেন। ফলে পরিষ্কার করার জিনিসপত্র নিয়ে তাঁদের ততটা চিন্তা করতে হয় না।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য

ফার্মেসির তাকে সাজানো হাজারো পণ্যের ভিড়ে লেবেল দেখে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে পড়ি। কোথাও লেখা এসপিএফ ১৫, কোথাও ৩০ বা ৫০+, ব্রড স্পেকট্রাম, ওয়াটার-রেজিস্ট্যান্ট কিংবা ‘রিফ-সেফ’। কিন্তু ত্বক সুরক্ষার পাশাপাশি এই সানস্ক্রিনগুলো আমাদের পরিবেশ, সমুদ্রের জীববৈচিত্র্য এবং প্রাণিকুলের ওপর কী প্রভাব...
৩ ঘণ্টা আগে
বর্ষার টানা বৃষ্টি মানুষের দৈনন্দিন জীবনে বাধা তৈরি করে। তেমনি শখের বারান্দা বা ছাদবাগানের সবুজ গাছগুলোর জন্য তা সব সময় আনন্দের বার্তা না-ও আনতে পারে। বর্ষাকালে ইনডোর প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যায়, কাণ্ড ঝুলে পড়ে এবং টব থেকে একধরনের ভ্যাপসা বা পচা গন্ধ বের হয়।
৫ ঘণ্টা আগে
পেটের অতিরিক্ত চর্বি বা মেদ কমানো অনেকের জন্যই কঠিন কাজ। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক উপাদানে তৈরি স্যুপ যুক্ত করলে এই প্রক্রিয়া অনেক সহজ হতে পারে। পুষ্টিকর এবং কম ক্যালরির স্যুপ শরীরের বাড়তি মেদ ঝরিয়ে আপনাকে দ্রুত স্লিম হতে সাহায্য করবে।
৭ ঘণ্টা আগে
দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খেতে বসে আমরা কত খাবারই না অপচয় করি। কিন্তু আপনি কি জানেন, এই খাদ্য অপচয় রোধে আইন করে পৃথিবীতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে ফ্রান্স? বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সুপারমার্কেটগুলোর ভালো খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
১৯ ঘণ্টা আগে