পুরুষের যে হারে চুল পড়ে, নারীদের কিন্তু সেভাবে পড়ে না। এর কারণ খুশকি, নিয়মিত চুল পরিষ্কার না করা বা অতিরিক্ত শ্যাম্পু করা এবং চুলে পুষ্টি জোগানোর বিষয়ে খামখেয়ালি করা। অনেকে আছেন, যাঁরা চুলের যত্ন বলতে বোঝেন শুধু চুল কাটা কিংবা শ্যাম্পু করা। কিন্তু চুল সুস্থ ও সুন্দর রাখতে কিছু নিয়ম মেন চলতে হয়। যত ব্যস্ত থাকুন না কেন, চুলের যত্নে কিছু কাজ অবশ্যই করতে হবে, যদি চুলের ঝরে পড়া ঠেকাতে চান।
অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার এড়াতে হবে
চুলে প্রতিদিন শ্যাম্পু করা ঠিক নয়। চুলের পরিচ্ছন্নতার জন্য সপ্তাহে দুই বা তিনবার কিংবা এক দিন পরপর শ্যাম্পু করাই যথেষ্ট। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং মাথার ত্বক প্রয়োজনীয় তেল হারাবে না। ভেজা চুল তোয়ালে চেপে আলতো করে মুছতে হবে। বেশি জোরে ঘষে মুছলে চুল পড়ার আশঙ্কা থাকে।
চুলে সপ্তাহে দুই বা তিনবার তেল ম্যাসাজ করে শ্যাম্পু করুন। চুল পড়া রোধে পেঁয়াজের রস ব্যবহার করুন।খুশকি প্রতিরোধে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেল ব্যবহার করুন
পুরুষের চুলের স্টাইলিংয়ের জন্য বাজারে নানা রকমের হেয়ার ক্রিম বা জেল পাওয়া যায়। এতে অনেক ক্ষতিকর রাসায়নিক থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে চুলে দেখা দিতে পারে নানান জটিলতা। তাই এর বিকল্প হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তাতে চুলের স্টাইলিং যেমন হবে, তেমনি চুলও পুষ্টি পাবে।
অন্তত দুই দিন তেল দিন
সুস্থ ও সুন্দর চুলের জন্য সপ্তাহে অন্তত দুই দিন তেল ব্যবহার করা উচিত। নারকেল তেল ছাড়াও জলপাই তেল, আমন্ড তেল, আরগান তেল ইত্যাদি চুলে পুষ্টি জোগাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খুশকির সমাধান টি ট্রি অয়েল
পুরুষের চুলে খুশকি সমস্যার সমাধান হিসেবে টি ট্রি অয়েল ব্যবহার করা যেতে পারে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে টি ট্রি অয়েল অনেক শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদানে ভরপুর, যা খুশকি প্রতিরোধে সহায়ক। পাশাপাশি চুলের স্বাস্থ্যের জন্য ডিম খুবই উপকারী। এতে রয়েছে সালফার ও প্রোটিন, যা চুলের ফলিকল মজবুত করে এবং নতুন চুল গজাতে ভূমিকা রাখে।
পেঁয়াজের রস ব্যবহার করুন
পেঁয়াজের রস চুল পড়া রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে রয়েছে সালফার, যা চুল ভেঙে যাওয়া ও পাতলা হওয়া রোধ করে। এ ছাড়া এটি অনেক সময় নতুন করে চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রসে আরও রয়েছে বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট, যা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে পারে।
সূত্র: হেলথ লাইন ও মেনজহেলথ

সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
৭ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
৮ ঘণ্টা আগে
সোজা, সিল্কি ও মসৃণ চুলের আশায় অনেকে পারলারের শরণাপন্ন হন রিবন্ডিং করতে। তবে কেমিক্যাল ও তীব্র তাপ প্রয়োগের মাধ্যমে করা এই কৃত্রিম সোজা ভাব ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং। রিবন্ডিং করার প্রাথমিক তিন দিন চুল না ভেজানোর নিষেধাজ্ঞা কাটার পর অনেকে ভাবেন, যত্ন নেওয়ার ঝামেলা শেষ।
৯ ঘণ্টা আগে
১৯৯৪ সাল, লন্ডন। সন্ধ্যার কিছু আগে একটি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে প্রিন্স চার্লস ক্যামিলার সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করেন। ঠিক সেদিনই সন্ধ্যায় লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সেস ডায়ানা। তাঁর পরনে ছিল স্ট্র্যাপবিহীন কালো সিল্কের সান্ধ্য পোশাক।
৯ ঘণ্টা আগে