
এখন যে আবহাওয়া, তাতে কমবেশি সবারই ঘাম হচ্ছে। এটা স্বাভাবিক। কিন্তু যাঁরা মানসিক চাপে থাকেন, তাঁরা স্বাভাবিকের তুলনায় বেশি ঘামেন। তার ওপর সেই ঘামের দুর্গন্ধ হয় তীব্র। মানসিক চাপে ঘামের গন্ধ কেন তীব্র হয় এবং কীভাবে এটি সামলানো যায়, জেনে নিন এখান থেকে।
মানসিক চাপ হলো কোনো সম্ভাব্য হুমকির প্রতি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার জন্য অ্যাড্রেনালিন, কর্টিসল এবং অন্যান্য স্ট্রেস হরমোনের নিঃসরণ ঘটে। এসব হরমোন হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় এবং মানসিক চাপের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে শরীরের পেশিগুলোকে শক্ত করে তোলে।
সাধারণত শরীর ঠান্ডা রাখতে, শরীরের ইলেকট্রোলাইট ও তরলের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বক আর্দ্র রাখতে ঘাম নিঃসরণ হয়। যখন কেউ মানসিক চাপ অনুভব করেন, তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যা ঘর্মগ্রন্থিগুলোকে সক্রিয় করে তোলে। মানসিক চাপের মধ্যে থাকলে বেশি ঘাম হওয়া স্বাভাবিক। তবে অতিরিক্ত ঘাম যা আত্মবিশ্বাসে প্রভাব ফেলে বা জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়, তা হাইপারহাইড্রোসিসের মতো শারীরিক অবস্থার কারণেও হতে পারে।
আমাদের শরীরে ২ থেকে ৪ মিলিয়ন ঘর্মগ্রন্থি রয়েছে, যার বেশির ভাগই একক্রাইন গ্রন্থি। এসব গ্রন্থি শরীরের বেশির ভাগ অংশজুড়ে থাকে। তবে এগুলোর সংখ্যা হাতের তালু, পায়ের পাতা, কপাল ও বগলে বেশি।

শারীরিক কার্যকলাপ বা গরম পরিবেশের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে স্নায়ুতন্ত্র একক্রাইন গ্রন্থিগুলোকে ঘাম নিঃসরণ করার সংকেত দেয়। এই ঘাম প্রধানত পানি দিয়ে তৈরি, যার সঙ্গে অল্প পরিমাণে লবণ ও লিপিড মিশ্রিত থাকে। ঘাম ত্বক শীতল করে এবং শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে।
এ ছাড়া আমাদের শরীরে রয়েছে আরেকটি ঘর্মগ্রন্থি—অ্যাপোক্রাইন। এই গ্রন্থি আকারে বড় এবং মানসিক চাপের কারণে সৃষ্ট ঘামের বেশির ভাগই এগুলো থেকে উৎপন্ন হয়। অ্যাপোক্রাইন শরীরের সেই সব অংশে পাওয়া যায়, যেখানে রোমকূপের সংখ্যা বেশি, যেমন যৌনাঙ্গ ও বগল। স্বাভাবিক সময়ের তুলনায় মানসিক চাপে থাকলে আমাদের বগল থেকে প্রায় ৩০ গুণ বেশি ঘাম নিঃসৃত হয়।
অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে নিঃসৃত ঘাম সাধারণত ঘন হয় এবং এতে প্রোটিন ও লিপিডের পরিমাণ বেশি থাকে। এই ধরনের ঘামে থাকা চর্বি এবং পুষ্টি উপাদান ত্বকে বসবাসকারী ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে শরীরে দুর্গন্ধ তৈরি করে।
মানসিক চাপ জীবনের একটি অনিবার্য অংশ এবং আপনি এটি পুরোপুরি এড়াতে পারবেন না। কিন্তু পরেরবার যখন আপনি চাপের কারণে ঘামতে শুরু করবেন, তখন কয়েকটি কাজ করতে পারেন।
অনেকে মনে করেন, ডিওডোরেন্ট এবং অ্যান্টিপারস্পিরেন্ট একই জিনিস। কিন্তু আসলে এদের কাজ সম্পূর্ণ ভিন্ন। ডিওডোরেন্ট শুধু আপনার ঘামের গন্ধ অন্য একটি গন্ধ দিয়ে ঢেকে দেয়। অন্যদিকে, অ্যান্টিপার্সপিরেন্টে এমন উপাদান থাকে, যা সাময়িকভাবে আপনার ঘামের ছিদ্র বন্ধ করে দেয়। ফলে আপনার ত্বকে ঘাম নিঃসরণের পরিমাণ কমে যায়। আপনি বিশুদ্ধ অ্যান্টিপার্সপিরেন্টের পাশাপাশি এমন পণ্যও কিনতে পারেন, যা ডিওডোরেন্ট ও অ্যান্টিপার্সপিরেন্ট উভয়ের কাজ করে।
প্রতিদিন গোসল করলে ত্বকে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে না। ত্বকে নিঃসৃত ঘামের সংস্পর্শে আসার মতো ব্যাকটেরিয়ার সংখ্যা যত কম থাকবে, শরীর থেকে দুর্গন্ধও তত কম উৎপন্ন হবে। গোসলের পর ত্বক পুরোপুরি শুকিয়ে নিতে ভুলবেন না। কারণ, উষ্ণ ও ভেজা ত্বক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংখ্যা বাড়াতে সহায়তা করে।
বগল ও শরীরের যেসব অংশে অতিরিক্ত ঘাম উৎপন্ন হয়, সেসব অংশের অবাঞ্ছিত লোম অপসারণ করুন। অতিরিক্ত লোম ঘাম, তেল এবং ব্যাকটেরিয়া আটকে রাখতে পারে। এই জায়গাগুলোর লোম অপসারণ করে ফেললে তা শুধু দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়ার পরিমাণই কমাবে না, বরং আপনার অ্যান্টিপার্সপিরেন্টের কাজ করা সহজ করে তুলবে।
মানসিক চাপের কারণে হওয়া ঘাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা। এটা বলা সহজ হলেও করা সহজ নয়। এ ক্ষেত্রে কিছু কৌশল আপনাকে সাহায্য করতে পারে। যে মুহূর্তে আপনি উত্তেজনা অনুভব করতে শুরু করবেন, সেই মুহূর্তে একটি গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার চেষ্টা করুন। গবেষণা অনুসারে, ডায়াফ্রাম্যাটিক শ্বাসপ্রশ্বাসের মতো কৌশল দ্রুত মানসিক চাপ কমাতে এবং আরাম ও প্রশান্তি আনতে পারে। এই কৌশলে একটি দীর্ঘ ও ধীর শ্বাস নিতে হয় এবং শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রামকে পেটের দিকে প্রসারিত হতে দিতে হয়। তারপর প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করার আগে সম্পূর্ণভাবে শ্বাস ছাড়তে হয়।

এ ছাড়া গবেষণায় দেখা গেছে, গান আরাম পেতে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। সম্ভব হলে হেডফোন লাগিয়ে নিন এবং মানসিক চাপের আগে বা সেই সময়ে আপনার পছন্দের কয়েক মিনিটের গান শুনুন।
গবেষণায় আরও দেখা গেছে, কারও সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিলে মানসিক চাপ কমে; বিশেষ করে যদি সেই ব্যক্তি আবেগগতভাবে আপনার মতোই হন। আপনার মানসিক চাপ বাড়তে থাকলে কোনো বন্ধু বা প্রিয়জনকে ফোন করুন অথবা এমন কোনো সহকর্মীর সঙ্গে সহানুভূতি প্রকাশ করুন, যিনি হয়তো একই রকম অনুভব করছেন।
সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

স্ট্রিট ফুড এখন পৃথিবীর খাদ্যসংস্কৃতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের স্ট্রিট ফুড চেখে দেখা আধুনিক পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আজ গ্রুপ ‘এইচ’-এর খেলায় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব।
১ মিনিট আগে
মেগা টুর্নামেন্টের মহাযজ্ঞে টরন্টোর বিখ্যাত লেকপারের চিরচেনা বিএমও ফিল্ড রাতারাতি তার চেনা রূপ হারিয়ে ফেলেছে। ফিফার নিয়মের বেড়াজালে স্টেডিয়ামটির করপোরেট নাম ও লোগো এমনভাবে উধাও করা হয়েছে, যেন তার কোনো অস্তিত্বই ছিল না...
১৪ ঘণ্টা আগে
বিশ্বের দীর্ঘতম আকাশপথের বিরতিহীন ফ্লাইট চালু করতে যাচ্ছে অস্ট্রেলীয় বিমান সংস্থা কান্টাস এয়ারওয়েজ। আগামী বছরের (২০২৭ সাল) অক্টোবর থেকে সিডনি ও লন্ডনের মধ্যে চালু হবে এই ফ্লাইট। সিডনি-লন্ডন রুটের পর সিডনি থেকে নিউইয়র্কেও এই বিরতিহীন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে কান্টাসের।
১৭ ঘণ্টা আগে
ঈদের পর থেকে অনেক তো মাংসের তৈরি নানান খাবার খাওয়া হলো। এবার মাছে ফেরা যাক। বাড়িতে সরপুঁটি মাছ থাকলে সহজেই এক মজার পদ তৈরি করে নিতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২০ ঘণ্টা আগে