
সোনম কাপুরের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ তাঁর লম্বা, ঘন আর ঝলমলে চুল। পর্দায় কিংবা রেড কার্পেটে তাঁর স্টাইলিশ লুক যতটা নজর কাড়ে, ততটাই আলোচনায় থাকে তাঁর স্বাস্থ্যোজ্জ্বল চুল। তেল ম্যাসাজ, চুলে সুগন্ধি ব্যবহার কিংবা হিট স্টাইলিংয়ের আগে সুরক্ষা—চুলের যত্নে সোনম অনুসরণ করেন বেশ কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি। তাঁর হেয়ার কেয়ার রুটিন দেখলে বোঝা যায়, চুলের প্রতি তিনি ভীষণ যত্নশীল। অনেকের ধারণা, তাঁর রুটিন খুব ব্যয়বহুল। কিন্তু বাস্তবে এটি বেশ সহজ ও অনুসরণযোগ্য। চলুন, দেখে নেওয়া যাক তাঁর চুলের যত্নের ধাপগুলো:
সোনম কাপুরের চুলের যত্নের রুটিনের প্রথম ধাপ হলো মাথার ত্বকে তেল ম্যাসাজ। এই রুটিনে তাঁর অন্যতম প্রিয় উপাদান হলো নারকেল তেল। নিজের পছন্দের হেয়ার কেয়ার পদ্ধতি সম্পর্কে সোনম জানান, তিনি সাধারণত বাদাম তেল, নারকেল তেল ও ভিটামিন-ই মিশিয়ে ব্যবহার করেন। এই মিশ্রণ তিনি চুলের ডগায় এবং কখনো কখনো মাথার ত্বকেও লাগান। এরপর আঙুলের সাহায্যে মাথার ত্বকে হালকা ম্যাসাজ করেন।

সোনম কাপুর চুলে দুবার শ্যাম্পু করেন। নতুন প্রজন্মের কাছে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। একে ডাবল ক্লিনজিংও বলা হয়। প্রথমবার শ্যাম্পু করলে চুলের ওপরের ময়লা ও তেল পরিষ্কার হয়। আর দ্বিতীয়বার শ্যাম্পু করা চুলের গভীরে জমে থাকা ময়লা ও বিভিন্ন ধরনের বিল্ডআপ দূর করতে সাহায্য করে।
শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দেন সোনম। পরপর দুবার শ্যাম্পু করার ফলে চুলের স্বাভাবিক আর্দ্রতা কিছুটা কমে গিয়ে চুল শুষ্ক ও ফ্রিজি হয়ে যেতে পারে। তাই চুলের আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং চুল নরম ও স্বাস্থ্যকর রাখতে কন্ডিশনার জরুরি।
স্যালনে পার্ম করাতে গিয়ে একবার বেশ খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সোনম। এরপর তিনি নিজেই চুলে হ্যান্ড পার্ম করার কৌশল অনুসরণ করেন।
হেয়ার সেরাম সোনমের পছন্দের জিনিস। কন্ডিশনার ধুয়ে ফেলার পর তিনি তোয়ালে দিয়ে চুলের অতিরিক্ত পানি শুষে নেন। এরপর চুলে সেরাম ব্যবহার করেন। সোনম কাপুরের হেয়ার কেয়ার রুটিন সম্পর্কে মন্তব্য করে এক বিশেষজ্ঞ জানান, তেল ও সেরাম চুলকে গভীরভাবে আর্দ্র রাখে এবং স্প্লিট এন্ডস বা চুলের ডগা ফেটে যাওয়ার প্রবণতা কমায়।
ব্যস্ত শুটিং এবং প্রচারের সময় সোনম কাপুরকে প্রায়ই চুলে ব্লো-ড্রাই, স্ট্রেইটনিং ও কার্লিং করতে হয়। নিয়মিত এসব হিট স্টাইলিং করার কারণে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে। তাই চুল অতিরিক্ত তাপের ক্ষতি থেকে রক্ষা করার বিষয়ে তিনি সচেতন। এ জন্য সোনম থার্মোপ্রোটেকট্যান্ট স্প্রে ব্যবহার করেন।
হিট প্রোটেকট্যান্ট ব্যবহারের পর চুল স্টাইল করার জন্য সোনম ব্লো-ড্রাই বা ব্লাস্ট-ড্রাই করেন। এর মাধ্যমে চুলে পছন্দমতো আকৃতি ও স্টাইল করা যায়।
সোনম কাপুরের চুলের যত্নের আরেকটি বিশেষ দিক হলো চুলে সুগন্ধি দেওয়ার একটি ঐতিহ্যবাহী ভারতীয় পদ্ধতি। এ প্রসঙ্গে তিনি লোবান ও এসেনশিয়াল অয়েল ব্যবহার করে চুলে সুগন্ধি ব্যবহারের কথা জানান। লোবান জ্বালালে যে সুগন্ধি ধোঁয়া তৈরি হয়, সেটিই তিনি চুলে সুগন্ধ ছড়ানোর জন্য ব্যবহার করেন।
সূত্র: পিংক ভিলা, ভোগ ও অন্যান্য

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
১২ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
১৩ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১৫ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৭ ঘণ্টা আগে