প্রশ্ন: আমার চুল খানিকটা কোঁকড়া। প্রতিদিনই বাইরে যাওয়া এবং রান্না করতে হয় বলে চুলে যাতে আঠালো ভাব না থাকে, তাই রোজ শ্যাম্পু করি। তবু গুঁড়া গুঁড়া খুশকি থাকে। বর্ষায় আমার বেশ খুশকি হয়। কী করণীয়?
তিতলি ইসলাম, নীলফামারী
আমাদের মাথার ত্বকে যে প্রাকৃতিক তেল উৎপন্ন হয়, তাকে সিবাম বলা হয়। এই তেল অনেকের মাথার ত্বকে বেশি পরিমাণে থাকে, আবার অনেকের কম থাকে। সিবাম যদি কম পরিমাণে উৎপন্ন হয়, তাহলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। আবার বেশি পরিমাণে উৎপন্ন হলে চুল আঠালো বা তেলতেলে হতে পারে। মাথার ত্বকের খুশকি দূর করতে নারকেল তেল গরম করে তার মধ্য়ে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করে ১৫ মিনিট রাখতে হবে। এরপর আধা কাপ টক দইয়ের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে তুলার বলের সাহায্যে মাথার ত্বকে লাগাতে হবে। আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। এভাবে সপ্তাহে দুদিন ব্যবহার করলে খুশকি অনেকটাই কমে যাবে। এরপরও না কমলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
২৪ মিনিট আগে
যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
৪ ঘণ্টা আগে
অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
৮ ঘণ্টা আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৯ ঘণ্টা আগে