নতুন যাঁরা যোগাসন শুরু করছেন, তাঁদের জন্য ‘বৃক্ষাসন’ খুব সহজ। পেশিকে সক্রিয় করতে এবং শরীর ও মন সতেজ রাখতে এই আসন খুব ভালো কাজ করে। পরামর্শ দিয়েছেন এভারগ্রিন ইয়োগার প্রশিক্ষক শামা মাখিং।
যেভাবে করবেন
প্রথমে ইয়োগা ম্যাটের ওপর সোজা হয়ে দাঁড়ান। এবার হাত দুটি নমস্কারের ভঙ্গিতে মাথার ওপরে সোজা করে তুলুন। এরপর ডান পা ভাঁজ করে উঠিয়ে বাঁ পায়ের ঊরুতে রাখুন। পায়ের পাতার নিচের দিকটা ঊরুর সঙ্গে লেগে থাকবে। এ অবস্থায় ১০ বার দম নিন ও ছাড়ুন। এরপর ডান পা নামিয়ে একইভাবে বাঁ পা উঠিয়ে আসনটি আবার করুন।
উপকারিতা
বৃক্ষাসন শরীরের ভারসাম্য ঠিক রাখে। এ আসন করলে পায়ের ধমনি, শিরা, পেশি, স্নায়ু সতেজ ও সক্রিয় থাকে এবং পা, কোমর ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া ঊরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়তা করে বৃক্ষাসন। এই আসন বাতরোগ থেকে মুক্ত রাখে এবং পায়ের গঠন দৃঢ় ও সুন্দর করে।
যে ভুল করা যাবে না
» এক পা ভাঁজ করে অন্য পায়ের ঊরুতে রাখতে হবে। অনেকে হাঁটুর ওপর রাখতে চেষ্টা করেন। এতে ভারসাম্য রাখতে অসুবিধা হতে পারে। ফলে যিনি এই আসন করছেন, তিনি পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন।
ছবি: মেহেদি হাসান

২০১৯ সালের এক বিকেল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাহাড়ি পথে হাইকিং শেষে দুই বন্ধুকে নিয়ে ফিরছিলেন ইমানুয়েল সালাস। তাঁর ডাকনাম মান্নি। তাঁরা গিয়েছিলেন সান গ্যাব্রিয়েল পর্বতমালার গভীরে অবস্থিত বিখ্যাত ট্রেইল—ব্রিজ টু নোহোয়ার।
১ ঘণ্টা আগে
টানা দুই বছরের বিধ্বংসী যুদ্ধ আর বাস্তুচ্যুতির ক্ষত নিয়ে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’র প্রভাবে এবারের রমজানের পরিস্থিতি বিগত দুই বছরের তুলনায় কিছুটা শান্ত। চারদিকে ধ্বংসস্তূপ, স্বজন হারানোর শোক আর চরম অনিশ্চয়তা থাকলেও...
৬ ঘণ্টা আগে
ঈদ মানেই আনন্দ ও খুশি। আর এই খুশি পূর্ণতা পায় নতুন পোশাকে। ঈদের পোশাক শুধু পরিধেয় কাপড় নয়, বরং এটি আপনার আনন্দ ও সংস্কৃতির প্রতিফলন। ইসলাম ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় এই উৎসবে নিজেকে মার্জিত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পোশাকের কাটিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো রং নির্বাচন করা। কোনো...
১১ ঘণ্টা আগে
শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ পান—এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেরা পুষ্টি। ছয় মাসের আগে শিশুকে এক ফোঁটা পানিও দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ছয় মাস পেরোলে? তখনই শুরু হয় সলিড বা সম্পূরক খাবারের (Complementary Feeding) অধ্যায়। এই পর্যায়কে বলা হয় উইনিং ফুড (Weaning Food)।
১৫ ঘণ্টা আগে