এশিয়া ও ইউরোপের গুরুত্বপূর্ণ রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা থাই এয়ারওয়েজ। পর্যটন খাতে মন্দা এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আগামী মে মাস থেকে এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আকাশপথে জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং যাত্রী চাহিদা কমে যাওয়ায় সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাংকক-সিঙ্গাপুর রুটে
দৈনিক ফ্লাইট পাঁচটি থেকে কমিয়ে চারটি করা হচ্ছে। এ ছাড়া কম্বোডিয়ার নমপেন রুটেও ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে। এর বড় প্রভাব পড়বে উত্তর-পূর্ব এশিয়ায়। আগামী মাসের ৮ মে থেকে তাইওয়ানের কাওশিউং রুটে ফ্লাইট পুরোপুরি স্থগিত করা হচ্ছে। পাশাপাশি সিউল, বেইজিং, হংকং ও সাংহাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছে কর্তৃপক্ষ।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, ডেনমার্কের কোপেনহেগেন ও সুইডেনের স্টকহোম রুটে প্রতিদিনের পরিবর্তে এখন থেকে সপ্তাহে মাত্র পাঁচটি করে ফ্লাইট চলবে। শুধু থাই এয়ারওয়েজই নয়, থাই লায়ন এয়ার, নক এয়ার ও থাই এয়ার এশিয়ার মতো প্রতিষ্ঠানগুলোও এরই মধ্যে তাদের বেশ কিছু রুট স্থগিত করেছে। কাসিকর্ন রিসার্চ সেন্টারের তথ্যমতে, এসব কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের আগমন প্রায় ৯ শতাংশ কমতে পারে। মূলত পরিচালন ব্যয় কমাতে এবং ব্যবসায়িক ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ নিয়েছে থাই এয়ারওয়েজ।

বাংলাদেশি বংশোদ্ভূত পর্যটক ইয়াসির আরাফাত থাকেন লন্ডন শহরে। থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, কোন দেশটি কোন ধরনের পর্যটকদের ভ্রমণের জন্য আদর্শ।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি রাজ্য অ্যারিজোনা। সেই রাজ্যের এক উত্তপ্ত ধুলোমাখা শহরের নাম সেলিগম্যান। শহরটিতে ৯৮ বছর বয়সী এক নরসুন্দর অ্যাঞ্জেল ডেলগাডিল। সব সময় মুখে তাঁর অমলিন হাসি। ভালোবেসে মানুষ তাঁকে ডাকে ‘রুট ৬৬-এর দেবদূত’ বা ‘দ্য ফাদার অব দ্য মাদার রোড’ নামে।
৩ ঘণ্টা আগে
পাহাড়ি ঢাল বেয়ে সমুদ্রের নীল জলরাশির দিকে নেমে গেছে সারি সারি রঙিন দালান। একপলক দেখলে আপনার মনে হবে, হয়তো ইতালির বিখ্যাত ‘আমালফি কোস্ট’-এ দাঁড়িয়ে আছেন। কিন্তু না, এই দৃশ্যের দেখা মেলে এশিয়াতেই। ভ্রমণ গন্তব্যের জনপ্রিয় দেশ ভিয়েতনামের এক দ্বীপে।
৪ ঘণ্টা আগে
সমস্যা, জরুরি অবস্থা বা বিপদ বলে কয়ে আসে না। আমরা মাসে কিছু খাদ্যদ্রব্য বাড়তি কিনে রাখি। কিন্তু এর বাইরে ঘরে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যা বাড়তি সংরক্ষণ করলে অনেক সমস্যা এড়ানো সম্ভব। জেনে নিন, কোন জিনিসগুলো বাড়তি কিনে রাখলে আপনার সুবিধা হবে। অর্থাৎ বিপদ থেকে রক্ষা পেতে কিছু জিনিস বাড়িতে...
১ দিন আগে