
চলছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় রোজার পর শরীরে পানির ভারসাম্য রাখা এই সময়ের বড় চ্যালেঞ্জ। শরীর সতেজ রাখতে শুধু পানিই যথেষ্ট নয়। তাই ইফতারের পর ক্লান্তি দূর করতে অনেকে চা পান করেন। স্বাস্থ্যসচেতনদের তালিকায় এখন সবার ওপরে আছে গ্রিন টি। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, শরীরের প্রদাহ কমায় এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থেকে সুরক্ষা দেয়। তবে রমজানে এই চা পানের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। তা না হলে উপকারের বদলে অপকারই বেশি হতে পারে।
গ্রিন টি পানের উপকারিতা
নিয়মিত গ্রিন টি পান করলে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি কমে বলে জানা যায়। এ ছাড়া এটি আর্থ্রাইটিস, আলঝেইমার ও পারকিনসন্স রোগের বিরুদ্ধেও কার্যকর। এটি শরীরের হজম ক্ষমতা বাড়াতে, ওজন কমাতে এবং চর্বি পোড়াতে সাহায্য করে। এ ছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করা এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতির সঙ্গেও গ্রিন টি সরাসরি যুক্ত।

যেসব ভুল এড়িয়ে চলবেন
গ্রিন টির সর্বোচ্চ গুণ পেতে হলে কিছু সাধারণ ভুল বর্জন করা জরুরি। সেগুলো হলো—
খাবার খাওয়ার পরপরই পান করা: অনেকের ধারণা, গ্রিন টি দ্রুত খাবার হজম করে বা চর্বি পুড়িয়ে ফেলে। আসলে এটি ভুল ধারণা। খাওয়ার পরপরই গ্রিন টি পান করলে তা প্রোটিন পরিপাকে বাধা সৃষ্টি করে। এদিকে ইফতারে প্রায়ই ভাজাপোড়া খাবার খাওয়া হয়। দীর্ঘ সময় না খেয়ে তারপর ইফতার করা হয়। তাই খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা পর এই চা পান করা উচিত।
গরম চায়ে মধু মেশানো: অনেকে চায়ে চিনির বদলে মধু ব্যবহার করেন। মধুর পুষ্টিগুণ বজায় রাখতে খুব গরম চায়ে এটি মেশাবেন না। চা কিছুটা ঠান্ডা হওয়ার পর মধু যোগ করুন।
ওষুধের সঙ্গে গ্রিন টি: গ্রিন টি দিয়ে ওষুধ সেবন করলে শরীরে তা শোষণ বাধাগ্রস্ত হতে পারে এবং অ্যাসিডিটির সমস্যা হতে পারে। ওষুধ খাওয়ার জন্য সব সময় সাধারণ পানি ব্যবহার করুন।
অতিরিক্ত পান করা: গ্রিন টিতে ক্যাফেইন ও ট্যানিন থাকে। তাই এটি দিনে দুই থেকে তিন কাপের বেশি পান করলে মাথাব্যথা, মেজাজ খিটখিটে হওয়া বা শরীরে আয়রন শোষণের ক্ষমতা কমে যেতে পারে। তাই ইফতারের পর থেকে সেহরির সময় পর্যন্ত সর্বোচ্চ দুই কাপ পান করুন। তবে সেহরির পর পান না করাই ভালো।
একসঙ্গে দুটি টি-ব্যাগ ব্যবহার: বেশি উপকার পাওয়ার আশায় অনেকে কাপে দুটি টি-ব্যাগ ব্যবহার করেন। যাঁদের গ্রিন টি পানের অভ্যাস আছে, তাঁদের অনেকে ইফতারের পর এক সঙ্গে দুটি টি ব্যাগ ভিজিয়ে খান। এতে শরীরে ক্যাফেইনের মাত্রা অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যায়। তাতে পেট খারাপ হতে পারে।
কৃত্রিম স্বাদের চা এড়ানো: বাজার চলতি কৃত্রিম স্বাদের গ্রিন টিতে এমন কিছু উপাদান থাকে, যা এর প্রাকৃতিক গুণ নষ্ট করে দেয়। তাই ভালো মানের সাধারণ গ্রিন টি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
তাড়াহুড়ো করে পান করা: গ্রিন টি পানের আসল মজা হলো ধীরে ধীরে চুমুক দিয়ে এর স্বাদ নেওয়া। তাড়াহুড়ো করে পানে এর প্রশান্তিদায়ক গুণটি পাওয়া যায় না।
সতর্কতা
গ্রিন টিতে ক্যাফেইন থাকায় অতিরিক্ত পানে রক্তচাপ ও হৃৎস্পন্দন বেড়ে যাওয়াসহ উদ্বেগ ও ঘুমের সমস্যা হতে পারে। দৈনিক ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যদি আপনি ক্যাফেইন নিয়ে চিন্তিত থাকেন, তাহলে ডিক্যাফিনেটেড গ্রিন টি বেছে নিতে পারেন। মনে রাখবেন, গ্রিন টির নির্যাস বা সাপ্লিমেন্ট থেকে বমি ভাব, কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপের মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই রমজানে সুস্থ থাকতে পরিমিত এবং সঠিক উপায়ে গ্রিন টি পান করুন।
সূত্র: হেলথ লাইন, ভিএন এক্সপ্রেস, ভেরি ওয়েল হেলথ

খরমুজ গ্রীষ্মকালীন সুস্বাদু, সুগন্ধি ও পুষ্টিকর ফল। এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে ৯০ থেকে ৯২ শতাংশ পানি। এ ছাড়া আছে প্রচুর আঁশ, ভিটামিন এ, সি এবং পটাশিয়াম রয়েছে। এটি হজম ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ ও আরথারাইটিসের সমস্যা কমায় এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে। এটি দিয়ে চমৎকার শরবত তৈরি করা যায়...
২ ঘণ্টা আগে
শীতকালীন অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় খেলা কার্লিং। বরফের ওপর ভারী পাথরের চাকতি বা স্টোনকে গড়িয়ে দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর এই খেলায় ব্যবহৃত প্রতিটি পাথরই এক অনন্য বিস্ময়। কোটি কোটি ডলারের বৈশ্বিক ক্রীড়া সরঞ্জামের বাজারে কার্লিংই সম্ভবত একমাত্র খেলা, যার প্রধান উপকরণ আসে স্কটল্যান্ডের একটি...
৪ ঘণ্টা আগে
বছরের এই সময়ে মৌসুমি বায়ুর পরিবর্তন হওয়ার কারণে শরীরে শুষ্কতা বেশি অনুভব করা যায়। তাই আমাদের ত্বক ও চুলের রুক্ষতা বেশি চোখে পড়ে। শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাই ইফতার ও সেহরিতে কী খাচ্ছেন, তার ওপর কিন্তু নির্ভর করে ত্বক এবং চুল কতটা ভালো থাকবে।
৫ ঘণ্টা আগে
রমজান মাসে রান্নাঘরের অতি পরিচিত একটি উপকরণ ছোলার ডাল। এটি দিয়ে ঘরেই তৈরি করা যায় বেসন। তবে এর ব্যবহার শুধু খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। রূপচর্চায় ছোলার ডালের গুঁড়া বা বেসনের ব্যবহার বেশ প্রাচীন। প্রোটিন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ডাল আপনার ত্বক সতেজ, দাগহীন ও উজ্জ্বল করতে...
৬ ঘণ্টা আগে