Ajker Patrika

আমাদের প্রাচীন পানীয়

আফরোজা খানম মুক্তা
আমাদের প্রাচীন পানীয়
রেসিপি ও ছবি: আফরোজা খানম মুক্তা

কথায় কথায় আমরা বলি, আমাদের নিজস্ব পানীয় নেই। কিন্তু এই গ্রীষ্মের জন্য নিজস্ব পানীয় আছে। মধ্যযুগের মঙ্গলকাব্যগুলোতে সেগুলোর উল্লেখ পাওয়া যায় কখনো ‘আমের পানা’ কিংবা কখনো ‘বেলের পানা’ নামে। মূলত ‘পানা’ শব্দটি দিয়ে পানীয় বোঝানো হতো। পরবর্তী সময়ে মোগল প্রভাবে সেগুলোই হয়ে গেছে শরবত; যেমন আম পোড়ার শরবত বা বেলের শরবত। কিন্তু রেসিপিতে খুব বেশি পার্থক্য হয়নি। আমাদের গ্রীষ্মকালের দুটি পানীয়র সহজ রেসিপি রইল এখানে।

আম পোড়ার শরবত

উপকরণ

কাঁচা আম ছয়টি, জিরাগুঁড়া এক চা-চামচ, মৌরিগুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচগুঁড়া তিনটি, কালো গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, বিট লবণ এক চা-চামচ, চিনি এক কাপ, চাট মসলা এক চা-চামচ, আমচুর পাউডার এক চা-চামচ, কাঁচা মরিচ তিন থেকে চারটি, পুদিনাপাতা আধা কাপ, বরফকুচি স্বাদমতো, লেবুর রস আধা চা-চামচ, লবণ স্বাদমতো এবং আদাকুচি আধা চা-চামচ।

প্রণালি

খোসাসহ আম চুলায় পুড়ে নিন। এবার বরফকুচি ছাড়া সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট করে ছেঁকে নিন। সবশেষে গ্লাসে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: আফরোজা খানম মুক্তা
রেসিপি ও ছবি: আফরোজা খানম মুক্তা

তেঁতুলের শরবত

উপকরণ

পাকা তেঁতুল ১ কাপ, বরফকুচি প্রয়োজনমতো, চিনি বা গুড় আধা কাপ, বিট লবণ ১ চা-চামচ, পানি ২ কাপ, লেবুপাতা প্রতি গ্লাসের জন্য ১টি, ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, শুকনা মরিচ পোড়া ৩টি।

প্রণালি

পাকা তেঁতুল ৫ থেকে ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পরে তেঁতুলের বিচি ফেলে দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর গ্লাসে ঢেলে লেবুপাতা আর বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানোর চেষ্টা, আলোচনার পরবর্তী ভেন্যু নিয়ে মতবিরোধ

বড়পুকুরিয়া খনি: কয়লা এখন গলার কাঁটা

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

পাকিস্তানের সরকারি হাসপাতালে ‘মৃত্যুফাঁদ’, এইচআইভি আক্রান্ত শত শত শিশু

ইউরেনিয়ামের কারণেই ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত