Ajker Patrika

ম্যানেজার পদে নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
ম্যানেজার পদে নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকা
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির টিএসডি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার, (টিএসডি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।,

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্ত ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে ।

বয়সসীমা: সর্বনিম্ন ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত