জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নবীনদের এই নিয়োগে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
পদের নাম: এক্সিকিউটিভ, (কোয়ালিটি কন্ট্রোল)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল দক্ষতা থাকতে হবে। ওষুধ শিল্প সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১–৩ বছর। তবে নবীন গ্র্যাজুয়েটরাও এই নিয়োগে আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লিভ ফেয়ার সহায়তা, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) ওয়ার্কচার্জ ভিত্তিতে অস্থায়ীভাবে ৮ ক্যাটাগরির ১০টি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠান
১৭ ঘণ্টা আগে
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে