জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার (মার্কেটিং) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ৮ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার (মার্কেটিং)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস ব্যবহার, ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা (সরকারি, বেসরকারি, উভয় ক্ষেত্রেই), মেডিকেল কলেজ হাসপাতাল, কর্পোরেট হাসপাতাল, ওষুধ খাত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৫–১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)।
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইলার (মেট্রো মার্ট) বিভাগে ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মেকানিক্যাল বিভাগে ‘সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু করা হয়েছে। আবেদন করা যাবে ৮ জুন পর্যন্ত।
২১ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।
১ দিন আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন, ২০২৬ পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী হতে হবে।
১ দিন আগে