সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের অনলাইন বিভাগে এক্সিকিউটিভ (ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট) পদে জনবল নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট।
পদের নাম: নির্বাহী।
পদসংখ্যা: অনির্ধারিত।
কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিষয়বস্তু প্রকাশের জন্য তৈরি করা। ই-পেপার প্রকাশের জন্য প্রস্তুত করা। সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।
চাকরির ধরন: পূর্ণাঙ্গ কর্মঘণ্টা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে গ্রুপ অব কোম্পানিজ, পত্রিকা বা ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র বা সংবাদ পোর্টালে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: প্রার্থী কমপক্ষে ২৪ বছর বয়সী হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদ পরিবেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতা।
আবেদন: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে [email protected]—এই মেইলে সিভি পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ২২ সেপ্টেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ১০৭ জন প্রার্থী অংশ নেবেন।
১ দিন আগে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ৯ম গ্রেডের তিনটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যসচিব (যুগ্ম সচিব) শ্রাবন্তী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে