
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাটির একটি পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৭ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: সহকারী বাবুর্চি।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: হোটেল/বেসরকারী প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ভৈরব ও কিশোরগঞ্জ সদর উপজেলা।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ১৫,৮৭৬ টাকা এবং স্থায়ীকরণের পর ১৭,৩৯৪ টাকা।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: প্রার্থীরা আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবী, মোবাইল নম্বরসহ প্রতিষ্ঠানটির ‘মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭’ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠাতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডে মোট ৪৪টি পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০ ঘণ্টা আগে