বাংলাদেশ নবজাতক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটির ৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদনপত্রসহ সরাসরি হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: চিফ এক্সিকিউটিভ অফিসার বা ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস, ১টি।
যোগ্যতা: এমবিবিএস (এমপিএইচসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন)। সরকারি হাসপাতাল বা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত বা অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন: ন্যূনতম ২ লাখ টাকা ও আবাসন সুবিধা।
পদের নাম ও সংখ্যা: মেডিকেল কো-অর্ডিনেটর, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (এমপিএইচ বা ডিসিএইচসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন)।
বেতন: ন্যূনতম ১ লাখ টাকা ও আবাসন সুবিধা।
পদের নাম ও সংখ্যা: বিভাগীয় প্রধান বা আবাসিক সার্জন (গাইনি অ্যান্ড অবস), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিজিও বা এমসিপিএস বা এফসিপিএস বা এমএস (গাইনি অ্যান্ড অবস)। সরকারি হাসপাতাল থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
বেতন: ন্যূনতম ২ লাখ টাকা ও আবাসন সুবিধা।
পদের নাম ও সংখ্যা: কনসালট্যান্ট (শিশু বা নবজাতক), ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিসিএইচসংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস বা এমডি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: অন-ডিউটি ম্যানেজার, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার (এনআইসিইউ বা পিআইসিইউ), ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। এনআইসিইউ বা পিআইসিইউতে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: মেট্রন বা সহকারী মেট্রন, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএনএমসি রেজিস্টার্ড। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: ন্যূনতম ৫০ হাজার টাকা ও আবাসন সুবিধা।
পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স (এনআইসিইউ বা পিআইসিইউ), ৪০টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএনএমসি রেজিস্টার্ড। এনআইসিইউ বা পিআইসিইউতে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা।
বেতন: আকর্ষণীয় বেতন।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ছুটির দিন ছাড়া অন্যান্য যেকোনো কার্যদিবসে সরাসরি বাংলাদেশ নবজাতক হাসপাতাল ভবনে এসে জিএমের (অপারেশনস) সঙ্গে যোগাযোগ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও সত্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ক্যাটাগরির শূন্য পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
৩ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অভ্যান্তরীণ সম্পদ বিভাগের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
৬ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক সীমান্ত ব্যাংক পিএলসি কাস্টমার সার্ভিস ম্যানেজার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ মার্চ পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (শোরুম অডিট) পদে কর্মী নিয়োগ দেবে। গত ১০ মার্চ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে