যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত যুবকল্যাণ তহবিলের আওতায় অনুষ্ঠিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মন্ত্রণালয়ের উপসচিব (যুব-১ অধিশাখা) মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়িচালক। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে, একই দিন এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় (কম্পিউটার অ্যাপটিচিউড টেস্ট) ও গাড়িচালক পদে উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় (গাড়িচালনা টেস্ট) অংশ নেবেন।

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুন পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনে সুযোগ পাবেন।
২৩ মিনিট আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেড ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন বিভাগে ‘ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিকস স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন, ২০২৬ পর্যন্ত।
২ ঘণ্টা আগে
রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে