চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির তিন ক্যাটাগরির শূন্য পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। ১ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ও সংখ্যা: পরীক্ষা নিয়ন্ত্রক, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/ বিডিএস পাসসহ (বিএমডিসি স্বীকৃত) চিকিৎসা শিক্ষায় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি।
বয়সসীমা: ৫০ বছর।
বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্রশাসনিক কর্মকর্তা, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি।
বয়সসীমা: ৩২ বছর।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন-চার বছরের ডিপ্লোমা ইন সিভিল/কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
বয়সসীমা: ৩২ বছর।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদন পদ্ধতি: ‘রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বরাবর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নির্ধারিত ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগের শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক/সংস্থাপন শাখা থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদন ফি: ‘রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অফিস চলাকালে (রোববার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে বেলা ৩টা) সময়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন/সংস্থাপন শাখায় পৌঁছাতে হবে। ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিসের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
আবেদনের শেষ সময়
২২ জানুয়ারি, ২০২৬।

ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ফার্মাসিউটিক্যাল বিভাগে ‘মেডিক্যাল ইনফরমেশন অফিসার’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে ৭ জেলায় কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্ল্যানিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বিভাগে ‘ইন্টার্ন’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।
১২ ঘণ্টা আগে