ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল), অপারেশনস’ পদে চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। এর আগে আবেদন করার শেষ সময় ছিল ২৪ মার্চ পর্যন্ত। সেটি বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৫ (৫.০ স্কেলে) বা ২.৫ (৪.০ স্কেলে) অথবা প্রথাগত দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে।
অন্যদিকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বড় বেসরকারি পাওয়ার সেক্টরে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন/ ট্রান্সমিশন/ ডিস্ট্রিবিউশন ইউটিলিটিজে ৫ বছরের অভিজ্ঞতা এবং সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
প্রার্থীর বেতন হবে ১ লাখ ৪৯ হাজার টাকা, বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ, উৎসব বোনাস বছরে ২টি এবং নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ। এই নিয়োগের আবেদন ফি ৩ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত চলবে আবেদন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিস) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/ পিঅ্যান্ডএম/ ইঅ্যান্ডসি) পদে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বর্তমানে তরুণদের একটি বড় অংশ ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হয়ে উঠছে। তবে ক্ষেত্রটি যেমন আশা জাগায়, তেমনি চ্যালেঞ্জও রয়েছে; সেটি হলো আস্থা অর্জন। ক্লায়েন্ট সাধারণত কাজ দেন অভিজ্ঞ কাউকে, আর অভিজ্ঞতা অর্জনে দরকার কাজ—এই চক্রে আটকে অনেকে শুরুতে হতাশ হন।
২ দিন আগে