বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬ ধরনের পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। শনিবার (২১ জুন) কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো কানুনগো (৩), ক্যাশিয়ার (৪), অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (৪), সার্ভেয়ার (৩), চেইনম্যান (১০) এবং অফিস সহায়ক (৯৩)। এসব পদে গত শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে কোনো প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লিখিত গুরুতর কোনো শর্তের ঘাটতি দেখা গেলে সাক্ষাৎকারের আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সাবসেকশন ইনচার্জ/ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিজিওনাল সেলস বিভাগে ‘টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় এসইও এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীকে আজকের পত্রিকার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন পারফরম্যান্স উন্নয়ন, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি এবং নিউজ কনটেন্টের এসইও কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। আগ্রহী প্রার্থীরা ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে