বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৮ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/ হিসাববিজ্ঞান/ব্যবসা প্রশাসন/ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৪টি।
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৪টি।
যোগ্যতা: মাধ্যমিক বা সমমান।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ৪টি।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ইসলামিক ব্যাংকিং বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) ওয়ার্কচার্জ ভিত্তিতে অস্থায়ীভাবে ৮ ক্যাটাগরির ১০টি পদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ঘণ্টা আগে
মানুষ তখনই বিকশিত হয়, যখন তাদের শেখার এবং উন্নতির সুযোগ দেওয়া হয়। একটি দলের সদস্যদের সম্ভাবনা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে কোচিং মানসিকতা ও পদ্ধতি অত্যন্ত কার্যকর। তবে ‘ম্যানেজার’ থেকে ‘কোচ’ হওয়া সহজ নয়।
১৫ ঘণ্টা আগে