পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) ওয়ার্কচার্জ ভিত্তিতে অস্থায়ীভাবে ৮ ক্যাটাগরির ১০টি পদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির যুগ্মসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), সহকারী শিক্ষক (চারুকলা/ড্রয়িং), অফিস সহায়ক, দপ্তরি/আয়া।
এর আগে, ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি উল্লেখিত ৭টি পদের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে এসব পদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশের পরে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষা শুরু হওয়ার আগে সব সনদের এক সেট সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ইসলামিক ব্যাংকিং বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২২ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৮ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হব
১১ ঘণ্টা আগে
মানুষ তখনই বিকশিত হয়, যখন তাদের শেখার এবং উন্নতির সুযোগ দেওয়া হয়। একটি দলের সদস্যদের সম্ভাবনা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে কোচিং মানসিকতা ও পদ্ধতি অত্যন্ত কার্যকর। তবে ‘ম্যানেজার’ থেকে ‘কোচ’ হওয়া সহজ নয়।
১৫ ঘণ্টা আগে