বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের দুটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ৫৫ প্রার্থী অংশ নেবেন।
৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো জুনিয়র নির্বাহী অফিসার ও নির্বাহী সহকারী।
এর আগে, ৩১ জানুয়ারি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এই দুটি পদে কম্পিউটার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। কম্পিউটার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
জুনিয়র নির্বাহী অফিসার পদে মৌখিক পরীক্ষা ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় এবং নির্বাহী সহকারী পদে ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র (লিখিত পরীক্ষার সময় দেওয়া) অবশ্যই সঙ্গে আনতে হবে। এ জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় একাডেমিক পরীক্ষায় পাসের মূল সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬২ ক্যাটাগরির পদে মোট ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৭ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির প্রোকিউরমেন্ট, মোবাইল ফোন ইন্ডাস্ট্রিজ বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ৫টি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফি কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
পেশাজীবনের সাফল্য শুধু পরিশ্রম বা যোগ্যতার ওপর নির্ভর করে না; নিয়মিত নিজের দক্ষতা মূল্যায়ন করা আপনাকে আরও কার্যকর এবং প্রস্তুত পেশাজীবী হিসেবে গড়ে তোলে। ব্যস্তজীবনের মাঝেও নিজের হার্ড ও সফট স্কিল চিহ্নিত করা এক অপরিহার্য প্রক্রিয়া।
১১ ঘণ্টা আগে