বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরগুলোর বিভিন্ন পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অভ্যর্থনাকারী, ক্যাশিয়ার, বিক্রয় সহকারী, রেকর্ডকিপার, টেলিফোন অপারেটর, সাব-স্টেশন মেকানিক ও অফিস সহায়ক। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করা যাবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। প্রয়োজনে নিয়োগপত্র-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রশাসন শাখায় যোগাযোগ করা যাবে।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা চলছে। ৯ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষার বাংলা ও ইংরেজি অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি। এসব বিষয়ে কীভাবে ভালো করা যায়, সে পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে মেধাক্রমে ১৮তম হয়ে ক্যাডারপ্রাপ্ত এবং বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে...
১ দিন আগে
বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ১৯তম গ্রেডে বেসামরিক পদে কর্মচারী (কারিগরি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রতিষ্ঠানটির তাদের সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে ৯০টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটির লাইট, সুইচ, ইলেকট্রিক্যাল আইটেম বিভাগ এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে।
২ দিন আগে