বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক ৭ ক্যাটাগরির পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৮ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ও সংখ্যা: নৌ স্থপতি, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং।
বয়সসীমা: ৩৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: সহকারী (নৌ স্থপতি)/ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বয়সসীমা: ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)/ সহকারী নৌ স্থপতি, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং।
বয়সসীমা: ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: সহকারী নৌ স্থপতি, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নৌ স্থাপত্য বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক বা মেরিন), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেকানিক্যাল (চার বছরের কোর্স)।
বয়সসীমা: ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং বা ড্রাফটসম্যানশিপ কোর্স।
বয়সসীমা: ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম ও সংখ্যা: জুনিয়র ড্রাফটসম্যান, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন শিপবিল্ডিং বা ড্রাফটসম্যানশিপ কোর্স।
বয়সসীমা: ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ‘ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা’ অনুকূলে ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র ‘ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা’ বরাবরে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩৬ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩৭ মিনিট আগে
জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ও উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস (এলপিজি প্লান্ট) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে