শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯৯ জন প্রার্থী অংশ নেবেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২৩ জানুয়ারি এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা ৫ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ৩০ মিনিট আগে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
৫ ঘণ্টা আগে
উচ্চতর গ্রেডে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৭ ঘণ্টা আগে
আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি জানান, ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে