চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একাধিক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চসিক কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো: স্বাস্থ্য সহকারী ও এস্টেট অফিসার। এর আগে গত ৬ নভেম্বর এসব পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়ের বিষয়ে প্রার্থীদেরকে জব পোর্টালের এসএমএস এবং করপোরেশনের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রবেশপত্রসহ সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মূল সনদপত্রসহ আধা ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এই নিয়োগ দেবে। ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে মোট ১১০ জন নেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বিভিন্ন কারণে স্থগিত থাকা ১৯০ জন প্রার্থীকে অবশেষে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে এই প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
১ দিন আগে