মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২২ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো জেলা শিশুবিষয়ক কর্মকর্তা, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, ইলেকট্রিশিয়ান, প্রজেক্টর অপারেটর, বুক বেয়ারার, হিসাবরক্ষণ অফিসার ও উচ্চমান সহকারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদের লিখিত পরীক্ষা ২২ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পদগুলোতে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জুনিয়র স্টোরম্যান পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডেটা এন্ট্রি বা কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২১ জন প্রার্থী অংশ নেবেন।
১৩ ঘণ্টা আগে
আপনার ক্যারিয়ার যাত্রার শুরুটা কীভাবে হয়েছিল? এই যাত্রাটা খুব সরল ছিল না। ক্যাডেট কলেজের নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব জীবনে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন একটা পরিবেশ ছিল। বাংলাদেশে কিছুদিন কম্পিউটার সায়েন্স পড়লেও আমি বুঝতে পারছিলাম, শুধু বই পড়ে হবে না।
১৬ ঘণ্টা আগে