বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কম্পিউটার অপারেটর ও হিসাবরক্ষক পদে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বোর্ডের উপপরিচালক (প্রশাসন) মাধবী রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ আগস্ট অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন করা হয়েছে। এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ৪৫৪ জন এবং হিসাবরক্ষক পদে ৪৬১ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য জানতে নিয়মিত বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্রোডাক্টস অ্যান্ড প্রসেস বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘মেডিকেল অফিসার’ পদে কর্মী নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে