
১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগের মনোনয়ন দিয়ে ৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি জানান, ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
কমিশনের ওয়েবসাইটে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছরের ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
২০২৪ সালের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে ২০২৪ সালের ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি। আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়।
পরে ২০২৫ সালের ২৪ মার্চ কমিশন লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরুর ঘোষণা দেয়। তবে, প্রার্থীদের আন্দোলনের মুখে গত ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল। পরে ২৪ জুলাই থেকে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হয়, যা ৩ আগস্ট পর্যন্ত চলে। এরপর ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষার ফল গত ২৭ নভেম্বর প্রকাশিত হয়, যেখানে ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। গত ২৮ ডিসেম্বর থেকে পিএসসি ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু করে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কিউসি, ফ্যাক্টরি কমপ্লেক্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট/কেমিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠানটি ট্যাক্স বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেজারি ফ্রন্ট অফিস বিভাগে ‘হেড অব ট্রেজারি (এসভিপি-ইভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে