Ajker Patrika

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৪৭ জনের চাকরি

চাকরি ডেস্ক 
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৪৭ জনের চাকরি
প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১০ ক্যাটাগরির পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২০ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) বা সহকারী প্রকৌশলী (সিভিল) বা সিনিয়র অফিসার (সিভিল ইঞ্জি.)।

পদসংখ্যা: ৭টি।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি ২টি, বেসিক ব্যাংক পিএলসি ১টি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)।

পদসংখ্যা: ১টি।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি।

শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)।

পদসংখ্যা: ১টি।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) বা উপসহকারী প্রকৌশলী (সিভিল)।

পদসংখ্যা: ৪টি।

প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি ২টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২টি।

শিক্ষাগত যোগ্যতা: সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: সিনিয়র অফিসার (আইন) বা আইন অফিসার বা সিনিয়র অফিসার (ল)।

পদসংখ্যা: ১৫টি।

প্রতিষ্ঠানের নাম: অগ্রণী ব্যাংক পিএলসি ১৩টি, বেসিক ব্যাংক পিএলসি ১টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১টি।

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম ৪ বছরমেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: অফিসার (ল)।

পদসংখ্যা: ১টি।

প্রতিষ্ঠানের নাম: বেসিক ব্যাংক পিএলসি।

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম ৪ বছরমেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)।

পদসংখ্যা: ১৫টি।

প্রতিষ্ঠানের নাম: অগ্রণী ব্যাংক পিএলসি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কম্পিটেড (সিসি)।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: সিকিউরিটি অফিসার।

পদসংখ্যা: ১টি।

প্রতিষ্ঠানের নাম: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট।

পদসংখ্যা: ১টি।

প্রতিষ্ঠানের নাম: প্রবাসী কল্যাণ ব্যাংক।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা ব্যাংকিং বা হিসাববিজ্ঞান বা অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: প্রিন্সিপাল অফিসার-ডাক্তার (পিও-ডাক্তার)।

পদসংখ্যা: ১টি।

প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি।

শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল কলেজ থেকে অর্জিত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

আবেদনের পদ্ধতি

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটের নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনের নিবন্ধন করে আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটেই পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১১.৫৯টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত