কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের পাঁচ ক্যাটাগরির পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। শুধু চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ১টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দসহ স্ট্যাডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৩টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৯টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ হতে হবে। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০- ৫২,৯০০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৯টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি










