বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাহিনীতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ১৬টি ক্যাটাগরিতে মোট ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর থেকে, চলবে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১টি, (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁট-মুদ্রাক্ষরিকে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দসহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম ও সংখ্যা: স্টাফ ফটোগ্রাফার ১টি, (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাসসহ আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমা এবং চিত্রগ্রাহক হিসেবে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৩. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান ১টি, (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাসসহ ড্রাফটসম্যানশিপ বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম ও সংখ্যা: থানা/ উপজেলা প্রশিক্ষক ৭৬টি, (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাসসহ দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম ৩০ থেকে ৩২ ইঞ্চি।
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: উপজেলা/ থানা মহিলা প্রশিক্ষিকা ৯৩টি, (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস।
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক (ভারী) ১০টি, (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় পাস। ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: প্রুফ রিডার ১টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী ২টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দসহ কম্পিউটার অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৯. পদের নাম ও সংখ্যা: ইলেকট্রিশিয়ান ১টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ ট্রেডকোর্স সনদপত্র এবং ‘সি’ লাইসেন্সহোল্ডার হতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১০. পদের নাম ও সংখ্যা: বুট মেকার ১টি, (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা।
১১. পদের নাম ও সংখ্যা: প্লাম্বার ২টি, (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা।
১২. পদের নাম ও সংখ্যা: ব্যান্ডস্ ম্যান ২২টি, (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে ৩০ থেকে ৩২ ইঞ্চি।
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
১৩. পদের নাম ও সংখ্যা: মহিলা ব্যান্ড ৪টি, (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাসসহ দৈহিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
১৪. পদের নাম ও সংখ্যা: মালী ১টি, (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
১৫. পদের নাম ও সংখ্যা: বাবুর্চি ২টি, (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণসহ রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
১৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১০টি, (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাইসাইকেল চালনায় পারদর্শী।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। ১০ থেকে ১৬ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।










