বরিশাল সিটি করপোরেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। করপোরেশনে সাত ধরনের শূন্য পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে। ১৪ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুসরণ করে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পানি সরবরাহ)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল, যন্ত্রকৌশল বা তড়িৎকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: চিফ অ্যাকসেসর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণির তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: পরিসংখ্যানবিদ।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছরের মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: স্যানিটারি ইন্সপেক্টর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রশাসক, বরিশাল সিটি করপোরেশন বরাবর নির্ধারিত তথ্য সংবলিত চাকরির দরখাস্তে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীর কার্যালয়ে পৌঁছাতে হবে। একই সঙ্গে আবেদনপত্রের স্ক্যানড কপি পিডিএফ ফরম্যাটে ceo.bcc.gov.bd @gmail.com মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট সাতটি ক্যাটাগরিতে ১৩০ পদে যোগ্য নারী-পুরুষ—উভয় প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। ৭ মে সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭ম থেকে ১৩তম গ্রেডের ৫টি ক্যাটাগরিতে মোট ১৬ পদে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ৪ মে থেকে, চলবে ২৩ মে ২০২৬ সাল পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
৮ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩১ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৪ মে, ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।
১০ ঘণ্টা আগে