বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ‘ভান্ডার রক্ষক’ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
১৪ নভেম্বর বেলা ৩টায় ঢাকার আজিমপুরের ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর বারির সেবা ও সরবরাহ উইংয়ের পরিচালক মো. মোশাররফ হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী প্রার্থীদের ১৩ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষাসংক্রান্ত যাবতীয় ফল বারির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।










