
তিন ধাপে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। প্রথম ধাপে প্রিলিমিনারি বহুনির্বাচনী প্রশ্ন থাকে ১০০ নম্বরের। সর্বোচ্চ নম্বর পাওয়াদের সুযোগ দেওয়া হয় দ্বিতীয় ধাপের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায়। সব শেষে লিখিত ও মৌখিক পরীক্ষার মোট ২২৫ নম্বরে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীদের সুপারিশ করা হয়। পূর্বে নম্বর বণ্টন ও সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলেও বিগত পাঁচটি পরীক্ষায় নতুন সিলেবাস ও নম্বর বণ্টনে পরীক্ষা হচ্ছে।
ইংরেজি প্রস্তুতি
ইংরেজি অংশে ২৫টি প্রশ্নের সিংহভাগ আসে Synonyms, Antonyms, Meaning, One word Substitutions, Idioms and Phrases, Appropriate Preposition অংশ থেকে। স্মৃতিনির্ভর এই প্রশ্নগুলোতে ভালো করতে প্রয়োজন নিয়মিত অনুশীলন। প্রতিদিন ২০টি করে আত্মস্থ করার পর সপ্তাহান্তে ছয় দিনের পড়া রিভাইস দিলে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্ভব। অন্যদিকে Sentence correction, Fill in the blanks ও Pin point error অংশের জন্য প্রয়োজন ইংরেজি গ্রামারের বিভিন্ন নিয়ম সম্পর্কে স্বচ্ছ ধারণা। এ ছাড়া Analogy ও Odd man Outসহ কিছু প্রশ্নের জন্য ইংরেজির পাশাপাশি মানসিক দক্ষতায় ভালো দখল থাকা জরুরি।
বাংলা প্রস্তুতি
বাংলা অংশে ২৫টি প্রশ্নের গড়ে ৮টি প্রশ্ন আসে সাহিত্য অংশ থেকে। প্রাচীন ও মধ্যযুগের প্রস্তুতির জন্য বিগত প্রশ্ন সমাধানই যথেষ্ট হতে পারে। আধুনিক যুগে জোর দিতে হবে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য, পত্রিকা ও সাময়িকী, উপাধি ও ছদ্মনাম এবং বিভিন্ন কালজয়ী সাহিত্যকর্মের ওপর। এ ছাড়া বাংলা ব্যাকরণ অংশের ১৭ নম্বরের প্রস্তুতির জন্য মুনীর চৌধুরী রচিত বাংলা ব্যাকরণের বোর্ড বইটি ভালোভাবে শেষ করতে হবে। বাগধারা, প্রবাদ-প্রবচন, এক কথায় প্রকাশের জন্য বাজারের যেকোনো বই পড়া যেতে পারে।
গণিত প্রস্তুতি
কোয়ান্টিটিভ বা সোজা বাংলায় গণিত থেকে নতুন পদ্ধতিতে পূর্বের তুলনায় নম্বর কমিয়ে ২০টি প্রশ্ন দেওয়া হচ্ছে। এতে নির্দিষ্ট কোনো বিভাগের এই অংশে এগিয়ে যাওয়ার সুযোগ একদমই কমে গেছে। প্রশ্ন ইংরেজি মাধ্যমে হওয়ার কারণে পরীক্ষার্থীরা বোর্ডের ইংরেজি ভার্সনের গণিত বইগুলো থেকে গণিতের ইংরেজি টার্মগুলো শিখে নিতে পারেন। যেহেতু প্রতি প্রশ্নে গড়ে ৩৬ সেকেন্ড সময় পাওয়া যায়, সেহেতু ম্যাথ দ্রুত করার দক্ষতা দিয়ে অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন। Number System, Average, Percentage, Interest, Profit Loss, Equation and Inequality, Set Theory, Mensuration ইত্যাদি অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। আরও ভালোভাবে প্রস্তুতি নিতে চাইলে HCF & LCM, Permutation, Combination, Logarithm, Indices, Probability অধ্যায় দেখতে পারেন।
সাধারণ জ্ঞান প্রস্তুতি
সাধারণ জ্ঞান বরাবরই ব্যাংক পরীক্ষার অবিচ্ছেদ্য অংশ। এই অংশের ২০টি প্রশ্নের বেশির ভাগ আসে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য, অর্জন, পদক পুরস্কার, রিপোর্ট সমীক্ষা, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান, চুক্তি ও পদক্ষেপ ইত্যাদি থেকে। পাশাপাশি ভৌগোলিক তথ্য, পরিবেশ, জাতীয় বিষয়াবলি, উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত চলচ্চিত্র, খেলাধুলা, বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্রাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই অংশের সাধারণ জ্ঞান অনেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো হয়ে থাকে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞানের তুলনায় প্রশ্ন অনেকাংশেই ভিন্ন।
তথ্যপ্রযুক্তি প্রস্তুতি
তথ্যপ্রযুক্তি অংশের ১০ নম্বরের জন্য মাইক্রোসফট অফিস, সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ, বাংলাদেশের ফিনটেক, পেমেন্ট সিস্টেম, নেটওয়ার্ক, ভাইরাস ও সিকিউরিটি, ডেটাবেইস ম্যানেজমেন্ট এবং ইনপুট-আউটপুট ডিভাইস, হার্ডওয়ার, সফটওয়ার, মাইক্রোসফট অফিস সম্পর্কে জানতে হবে। হাতে কলমে কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে বেশ ভালো নম্বর তোলা সম্ভব।
গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ
প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে চাইলে নিচের কৌশলগুলো অনুশীলন করা যেতে পারে-
এহসানুল হক মাহিন, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক (সুপারিশপ্রাপ্ত) মেধাক্রম-১৩
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৬ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে ১০৩ জনকে নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন মোংলা কাস্টম হাউসে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ ক্যাটাগরির ৬১টি পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
এম এস হোসেনের বেড়ে ওঠা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মফস্বল পরিবেশে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লামার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পা রাখেন কর্মজীবনে।
১ দিন আগে