বাংলাদেশ জাতীয় জাদুঘর ও শাখা জাদুঘরগুলোর বিভিন্ন পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৮৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে, ৩ জানুয়ারি উল্লিখিত পদগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মিউজিয়ামে নিয়োগ পাবেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় জাদুঘরের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

একটি আদর্শ প্যারাগ্রাফ সাধারণত তিনটি অংশে গঠিত—টপিক সেনটেন্স, সাপোর্টিং ডিটেইলস এবং কনক্লুডিং সেনটেন্স। টপিক সেনটেন্স, যা অধিকাংশ ক্ষেত্রে প্রথম বাক্য হিসেবে থাকে, প্যারাগ্রাফের মূল বক্তব্য স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে। এটি পাঠককে জানায় আলোচনার কেন্দ্রবিন্দু কী এবং পরবর্তী বাক্যগুলো...
২ ঘণ্টা আগে
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শূন্য পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
কর্মক্ষেত্রে এক জায়গায় আটকে থাকা অনেকের কাছে হতাশাজনক। পদোন্নতি হচ্ছে না, বেতন বাড়ছে না—এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাসও কমে যেতে পারে। কিন্তু পরিকল্পিত প্রস্তুতি, সঠিক কৌশল ও দৃঢ় মনোভাব থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। আন্তর্জাতিক ক্যারিয়ার বিশেষজ্ঞদের পরামর্শে জেনে নিন, কীভাবে নিজেকে সব সময় এগিয়ে রাখা
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে