ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ২টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বুধবার (১১ জানুয়ারি) বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তা (আইন) বা সিনিয়র অফিসার (ল) পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
এর আগে, ২০২৫ সালের ২৭ মে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আলোচ্য পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের কোনো সুযোগ থাকবে না।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ডিলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা শহরকেন্দ্রিক ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। মানসম্মত গাইডলাইন ও নিয়মিত মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা ঝরে পড়ে।
১ দিন আগে