বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ফিন্যান্স অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৫ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিন্যান্স অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ব্যাংকিংয়ে স্নাতকোত্তর/এমবিএ।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট সাতটি ক্যাটাগরিতে ১৩০ পদে যোগ্য নারী-পুরুষ—উভয় প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। ৭ মে সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭ম থেকে ১৩তম গ্রেডের ৫টি ক্যাটাগরিতে মোট ১৬ পদে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ৪ মে থেকে, চলবে ২৩ মে ২০২৬ সাল পর্যন্ত।
৭ ঘণ্টা আগে
আজকের পত্রিকায় প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
৮ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩১ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৪ মে, ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।
১০ ঘণ্টা আগে