ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসারের (সাধারণ) ’ ৯৯৭টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১০ হাজার ১৬৩ জন প্রার্থী অংশ নেবেন।
৯ ফেব্রুয়ারি বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি কেন্দ্র হলো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ক্যাম্পাস) ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ।
এর আগে, গত ৩১ জানুয়ারি এই নিয়োগের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০ হাজার ১৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এসব প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতির কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ১৭ গ্রেডে ২৩টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
ঢাকা সেনানিবাসের অভিভুক্ত অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন ক্যাডেট কলেজে ১০ থেকে ২০তম গ্রেডের ৩১টি পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বর্তমান সময়ে তৃতীয় ভাষা জানা যেকোনো শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভাষা যদি হয় ফ্রেঞ্চ, তাহলে সুযোগের পরিধি আরও বেড়ে যায়। ফ্রেঞ্চ শুধু একটি বিদেশি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক ক্যারিয়ারের দরজা খুলে দেয়। ফ্রান্স, কানাডা, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে...
১ দিন আগে