
১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ৮ বিভাগীয় শহরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ রোববার এনটিআরসিএ-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরের (বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট) জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই পরীক্ষার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।
এর আগে ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে স্কুল–২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন চাকরিপ্রার্থী।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের মোট তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

দীর্ঘদিন চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, মফস্বল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা শহরকেন্দ্রিক ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। মানসম্মত গাইডলাইন ও নিয়মিত মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা ঝরে পড়ে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ নবজাতক হাসপাতালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাসপাতালটির ৮ ক্যাটাগরির শূন্য পদে মোট ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদনপত্রসহ সরাসরি হাসপাতালে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ক্যাটাগরির শূন্য পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
১৮ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অভ্যান্তরীণ সম্পদ বিভাগের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
২১ ঘণ্টা আগে