Ajker Patrika

বিনার লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক পরীক্ষায় ২০ জন

চাকরি ডেস্ক 
বিনার লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক পরীক্ষায় ২০ জন
ফাইল ছবি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।

ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. লুৎফর রহমান মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য তাঁদের নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ফার্ম ম্যানেজার পদে ১০ জন, সহকারী পরিচালক (অর্থ) পদে ৫ জন এবং অডিট অফিসার পদে ৫ জন রয়েছেন।

মৌখিক পরীক্ষার সূচি ও নিয়োগসংক্রান্ত পরবর্তী তথ্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত