
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিষয়টি নিশ্চিত করে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘লিখিত পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।’
বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০ পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বছরের ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি। ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হয়ে চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন। ৯ এপ্রিল থেকে এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। চলে ৭ মে পর্যন্ত।
এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে কমিশন। আগামী ১০ আগস্ট থেকে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে পিএসসি।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন বিভাগে ‘সিনিয়র অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লজিস্টিকস বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অ্যাকাউন্টস অ্যান্ড ডিও বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।
৬ ঘণ্টা আগে