যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জিএম-করপোরেট সেলস।
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমএবিএ/পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: করপোরেট সেলস বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দল পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে সেলস, কালেকশন ক্রেডিট অ্যান্ড নিউ প্রডাক্ট এন্ট্রি সংক্রান্ত কাজে জানাশোনা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ, ২০২২
সূত্র: বিডি জবস

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডব্লিউডব্লিউটিপি/ইটিপি, অপারেটর পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির ফ্লোট গ্লাস বিভাগে হেড অব সেলস পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের মিডিয়াম মার্চেন্ট বিভাগে ‘মার্চেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
২ দিন আগে