জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলা থেকে এবার ৩ হাজার ৬০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
পদসংখ্যা: ৩ হাজার ৬০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
বয়সসীমা: ১৮-২০ বছর।
উচ্চতা
পুরুষ প্রার্থীর জন্য ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। আর নারী প্রার্থীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
বুকের মাপ
পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
দৃষ্টিশক্তি
পুরুষ প্রার্থীর ক্ষেত্র ৬/৬ এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ৬/৬।
নির্বাচন পদ্ধতি
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা হবে ৭ ধাপে। এগুলো হলো: প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ এবং ধৈর্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়োগ প্রদান করা।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি ক্যাটাগরিতে মোট ২৩৪ জনকে নেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে, চলবে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৩ ক্যাটাগরিতে ১৬ জনকে নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহকারী প্রোগ্রামার ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৪ অক্টোবর অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে